লাইভ আপডেটে ভ্রমণের তথ্য দেখাবে গুগল ওয়ালেট

লাইভ আপডেটে ভ্রমণের তথ্য দেখাবে গুগল ওয়ালেট
২২ অক্টোবর, ২০২৫ ১৯:৫০  

গুগল ওয়ালেট ব্যবহারকারীরা এখন থেকে সরাসরি লকস্ক্রিনেই ফ্লাইট, ট্রেনযাত্রা ও ইভেন্ট–সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য দেখতে পাবেন। নতুন এই সুবিধাটি এসেছে অ্যান্ড্রয়েড ১৬–এর ‘লাইভ আপডেটস’ ফিচারের মাধ্যমে, যা চলমান কার্যক্রম যেমন নেভিগেশন, রাইড বুকিং ও ফুড ডেলিভারির মতো তথ্য গতিশীলভাবে প্রদর্শন করে। খবর জিএসএম এরিনা।

গুগল জুন মাসে অ্যান্ড্রয়েড ১৬ উন্মোচনের সময় এই ফিচারটি ঘোষণা করেছিল। এবার তা গুগল ওয়ালেটেও যুক্ত করা হয়েছে, ফলে যাত্রাসংক্রান্ত আপডেট জানতে আর আলাদা কোনো অ্যাপ খুলতে হবে না।

এদিকে, স্যামসাং–এর নতুন ‘নাও বার’–ও গুগল ওয়ালেট থেকে ভ্রমণ তথ্য প্রদর্শনের সক্ষমতা পেয়েছে। ওয়ান ইউআই ৮ এবং গুগল প্লে সার্ভিসেস সংস্করণ ২৫.৪১ চালিত স্যামসাং ডিভাইসগুলোতেও এখন এই সুবিধা পাওয়া যাবে।

প্রযুক্তিবিশেষজ্ঞদের মতে, এটি গুগল ওয়ালেটকে আরও স্মার্ট ও ভ্রমণবান্ধব করে তুলবে।

ডিবিটেক/বিএমটি