নারায়ণগঞ্জ থেকে চালু হলো ই-বেইল

নারায়ণগঞ্জ থেকে চালু হলো ই-বেইল
১৫ অক্টোবর, ২০২৫ ১৭:১২  
১৫ অক্টোবর, ২০২৫ ১৭:১৭  

এক ক্লিকেই উৎরে গেলো ১২ ধাপের বাধা। ন্যয় বিচার ও নাগরিক অধিকার প্রতিষ্ঠায়  প্রথম ধাপে রাজধানী সংলগ্ন জেলা শহর নারায়ণগঞ্জে ১৫ অক্টোবর, বুধবার চালু হলো অনলাইনেই জামিন প্রাপ্তির সুবিধা ই-বেইলবন্ড।  

জেলা সার্কিট হাউজের টেনিস গ্রাউন্ডে তৈরি ই-বেইলবন্ড প্রবর্তন অনুষ্ঠানে সেবাটির উদ্বোধন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি (ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি) ফয়েজ আহমদ তৈয়্যব এবং অ্যাটর্নি জেনারেল মো: আসাদুজ্জামান। 

নির্যাতনের জেলা থেকে মুক্তির প্রতীক হিসেবে এখান থেকেই আজ নারায়ণগঞ্জ থেকে পাইলট প্রকল্প হিসেবে ই-বেইল চালু হলো। এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। বিচার বিভাগের ডিজিটাল রূপান্তরের মাধ্যমে মানুষের দুর্ভোগ কমানো ও ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য করা হয়েছে। শিগগিরই তা সব জায়গায় চালু হবে। প্রক্রিয়াটি আরও সহজ করতে আইসিটির  সহযোগিতা নেয়া হবে। 

বক্তব্যে জেলা আইনজীবীদের দীর্ঘদিনের দাবি পূরণের পাশাপাশি নিম্ন আদালতের মতো উচ্চ আদালতের সংস্কারে গুরুত্বারোপ করেন আইন উপদেষ্টা।

বিশেষ অতিথির বক্তব্যে ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, আইসিটির নিজস্ব প্রকৌশলীরা এই সফটওয়্যার তৈরি করেছে। এখন চাইলে আমরা ই-বেইল ওয়েব থেকে মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করে দিতে চাই। বিচার প্রক্রিয়ার সকল বিষয় ডিজিটাল রূপান্তরের মাধ্যমে এই খাতকে নাগরিক বান্ধব করার বিকল্প নেই। 

এসময় ই-বেইল প্রক্রিয়ায় জামিনের ফি প্রদানে এসএসএল গেটওয়ে যুক্ত করার পরামর্শ দেন বিশষ সহকারি। একইসঙ্গে ই-বেইল প্রক্রিয়ায় সাইবার সুরক্ষা নিশ্চিত করতে কিউআর কোডের পরিবর্তে ডিজিটাল সিগনেচার ব্যবহারে গুরুত্বারোপ করেন তিনি। 

অ্যাটর্নি জেনারেল মো: আসাদুজ্জামান বলেছেন৷ ই-বেইলবন্ড প্রবর্তনের মাধ্যমে এই সরকার পক্ষপাতিত্ব না করে মানবিক সরকারের দৃষ্টান্ত স্থাপন করলো। সাত খুনের মামলার বিচার দ্রুত শেষ করতে শিগগিরই মামলাটি আপিল বিভাগে হবে।

অনুষ্ঠানে আইন সচিব লিয়াকত আলী মোল্যা বলেন, এই উদ্যোগ শুধু প্রযুক্তি নয়, দৃষ্টিভঙ্গিরও পরিবর্তন। অন্ধকার থেকে আলোর পথে যাত্রা।

এসময় জানানো হয়, ফৌজদারি বিচার ব্যবস্থায় ডিজিটাল রূপান্তরের মাধ্যমে অনলাইনে ৪ ধাপে এই সেবা মিলবে। এজন্য একটি হোয়াটস অ্যপ গ্রুপ খোলা হয়েছে।  

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ই-বেইল বন্ড বা অনলাইন জামিননামা চালু করায় সরকারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন নারায়ণগঞ্জ জেলা ও দায়েরা জজ আবু শকমীম আজাদ।