১০ বিলিয়ন ডলারে পৌঁছাল ইউটিউবের বিজ্ঞাপন আয়!

১০ বিলিয়ন ডলারে পৌঁছাল ইউটিউবের বিজ্ঞাপন আয়!
২৪ জুলাই, ২০২৫ ১৬:৩৬  
২৪ জুলাই, ২০২৫ ১১:৩৭  

স্ট্রিমিং জগতে শীর্ষস্থান ধরে রেখে ইউটিউব দ্বিতীয় প্রান্তিকে বিজ্ঞাপন আয়ে ১৩% প্রবৃদ্ধি অর্জন করেছে বলে জানিয়েছে এর মূল কোম্পানি অ্যালফাবেট। বুধবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ইউটিউবের বিজ্ঞাপন রাজস্ব এখন দাঁড়িয়েছে ৯.৮ বিলিয়ন ডলার, যা গত বছরের একই সময়ে ছিল ৮.৭ বিলিয়ন ডলার। খবর টেকক্রাঞ্চ।

বিশ্লেষকদের পূর্বাভাস ছিল ৯.৬ বিলিয়ন ডলারের মতো, যা ইউটিউব সামান্য ছাড়িয়ে গেছে।

বিগত কয়েক বছর ধরেই ইউটিউব টেলিভিশনের বিজ্ঞাপন বাজারে নিজের অবস্থান শক্ত করার চেষ্টা করছে। নিলসেনের তথ্য অনুযায়ী, টানা তিন মাস ইউটিউব টিভি দেখার শীর্ষস্থানীয় মাধ্যম হিসেবে ছিল, যেখানে দর্শকদের ১২.৪% সময় ইউটিউবে কাটে।

এই সাফল্যের জবাবে এইচবিও ম্যাক্স, অ্যামাজন প্রাইম ভিডিও ও নেটফ্লিক্স বিজ্ঞাপন কৌশল জোরদার করেছে। বিশেষ করে নেটফ্লিক্স চলতি বছরে তাদের বিজ্ঞাপন আয় দ্বিগুণ করার ঘোষণা দিয়েছে। যদিও প্রতিষ্ঠানটি সুনির্দিষ্ট সংখ্যা প্রকাশ করেনি, ম্যাডিসন অ্যান্ড ওয়াল-এর একজন বিশ্লেষক অনুমান করেছেন— তাদের বিজ্ঞাপন আয় প্রায় ৩ বিলিয়ন ডলার।

অন্যদিকে, অ্যালফাবেটের সামগ্রিক আয় দ্বিতীয় প্রান্তিকে ৯৬.৪ বিলিয়ন ডলার, যা গত বছরের তুলনায় ১৩% বেশি।

ডিবিটেক/বিএমটি