২০০ কোটিতে পৌঁছাল গুগলের এআই ওভারভিউসের ব্যবহারকারী
গুগলের সিইও সুন্দর পিচাই জানিয়েছেন, গুগল সার্চের এআই ওভারভিউস এখন মাসে ২০০ কোটি ব্যবহারকারী পাচ্ছে, যা মে মাসে ছিল ১৫০ কোটির মতো। এই ফিচারটি বর্তমানে ২০০টি দেশ ও অঞ্চলে চালু আছে। খবর টেকক্রাঞ্চ।
এছাড়া, গুগলের জেমিনি অ্যাপ ব্যবহার করছে ৪৫০ মিলিয়ন মানুষ এবং এআই মোড, যা যুক্তরাষ্ট্র ও ভারতে চালু, সেখানে ১০ কোটির বেশি সক্রিয় ব্যবহারকারী রয়েছে।
পিচাই জানান, শিগগিরই এতে ডিপ সার্চ ও পার্সোনালাইজেশন সুবিধা যুক্ত হবে। একইসময়ে, ৯০ লাখ ডেভেলপার জেমিনি দিয়ে কাজ করছেন এবং ভিও ৩ মডেলের মাধ্যমে ৭ কোটির বেশি ভিডিও তৈরি হয়েছে।
গুগল ভিডিওস-এর ব্যবহারকারী ১০ লাখ এবং গুগল মিটে এআই-চালিত নোট ফিচার ব্যবহার করেছেন ৫ কোটির বেশি।
গুগল জানিয়েছে, তারা এখন মাসে ৯৮০ ট্রিলিয়ন টোকেন প্রক্রিয়া করছে। তবে মূলধনী ব্যয় বাড়ানোর ঘোষণায় গুগলের শেয়ারমূল্য কমেছে।
ডিবিটেক/বিএমটি







