রেকর্ড ১ লাখ ২৩ হাজার ডলারে বিটকয়েন

রেকর্ড ১ লাখ ২৩ হাজার ডলারে বিটকয়েন
১৫ জুলাই, ২০২৫ ১৪:৪৬  
১৫ জুলাই, ২০২৫ ১৮:৫৬  

বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন সোমবার প্রথমবারের মতো ১ লাখ ২০ হাজার ডলার অতিক্রম করে নতুন রেকর্ড স্থাপন করেছে। সর্বোচ্চ পর্যায়ে এর দাম ছিল ১ লাখ ২৩ হাজার ১৫৩ ডলার, যা পরে কিছুটা কমে ১ লাখ ১৯ হাজার ৭৫০ ডলারে নেমে আসে। বছরজুড়ে বিটকয়েনের মূল্য ইতিমধ্যেই ২৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। খবর রয়টার্স।

মার্কিন কংগ্রেসে ক্রিপ্টো সংক্রান্ত নতুন বিল নিয়ে চলমান আলোচনার প্রেক্ষাপটে এই ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শিল্পবান্ধব অবস্থান এবং সম্ভাব্য নিয়ন্ত্রক সুবিধা বাজারে ইতিবাচক প্রভাব ফেলছে। এ সপ্তাহকে “ক্রিপ্টো সপ্তাহ” হিসেবে ঘোষণা করেছে রিপাবলিকানরা।

বাজারের সামগ্রিক মূল্যমান ৩.৮ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে। এদিকে, অন্যান্য ক্রিপ্টোকারেন্সির দামও বৃদ্ধি পেয়েছে, যেমন ইথার ৩,০৮১ ডলারে পৌঁছেছে এবং এক্সআরপি প্রায় ২.৭ শতাংশ বেড়েছে।

ডিবিটেক/বিএমটি