৪ শতাংশ কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট
মাইক্রোসফট ঘোষণা দিয়েছে, তারা বিশ্বব্যাপী প্রায় ৪% কর্মী ছাঁটাই করবে। বর্তমানে কোম্পানিতে প্রায় ২ লাখ ২৮ হাজার কর্মী কাজ করছেন। খবর রয়টার্স।
এর আগে মে মাসে প্রায় ৬ হাজার কর্মী ছাঁটাই করা হয়েছিল। এআই অবকাঠামোতে বিপুল বিনিয়োগের কারণে খরচ বেড়ে যাওয়ায় মুনাফার মার্জিন কমছে, যার প্রভাবে এই সিদ্ধান্ত।
২০২৫ অর্থবছরে মাইক্রোসফটের মূলধন ব্যয় ৮০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।
বার্সেলোনাভিত্তিক কিং স্টুডিওতেও ১০% বা প্রায় ২০০ জন কর্মী ছাঁটাই করা হচ্ছে। একইসঙ্গে গেমিং ইউনিটেও ছাঁটাই হয়েছে।
মাইক্রোসফটের মতো ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা, গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট এবং অ্যামাজনও সম্প্রতি হাজারো কর্মী ছাঁটাই করেছে। ক্রমবর্ধমান খরচ এবং অর্থনৈতিক অনিশ্চয়তা মোকাবিলায় বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো কার্যক্রম সঙ্কুচিত করছে।
ডিবিটেক/বিএমটি







