ওপেনএআই কর্মীদের জন্য ১০ কোটি ডলারের বোনাস ঘোষণা মেটার
ওপেনএআই প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান জানিয়েছেন, মেটা তাদের প্রতিষ্ঠানের শীর্ষ প্রকৌশলীদের ১০ কোটি ডলারের সাইনিং বোনাস অফার করেছে। মূলত এসব কর্মকর্তাদের লুফে নিতেই আকর্ষণীয় এই অফার ঘোষণা করেছে মেটা। খবর রয়টার্স।
অল্টম্যান তার ভাই পরিচালিত 'আনক্যাপড' পডকাস্টে বলেন, “তারা (মেটা) আমাদের অনেক কর্মীকে বিশাল অঙ্কের প্রস্তাব দিয়েছে— যা প্রতি বছরে ১০ কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে।”
বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে প্রতিযোগিতা তীব্রতর হচ্ছে। প্রতিভাবান গবেষকদের জন্য প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো প্রচণ্ড আগ্রহ দেখাচ্ছে। অল্টম্যান আরও বলেন, “মেটা আমাদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী মনে করে।”
মেটা সম্প্রতি ডেটা-লেবেলিং কোম্পানি স্কেল এআই-তে ১৪.৩ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে এবং প্রতিষ্ঠানটির প্রধান আলেকজান্ডার ওয়াংকে তাদের সুপারইন্টেলিজেন্স ইউনিটের নেতৃত্বে নিয়োগ দিয়েছে।
এ বিষয়ে মেটা এখনো কোনো মন্তব্য করেনি।
ডিবিটেক/বিএমটি







