চামড়াজাত পণ্য ও জুতা শিল্পে কেমিক্যাল ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
ঢাকার হোটেল লেক ক্যাসেল-এ অনুষ্ঠিত হলো চামড়াজাত পণ্য ও জুতা শিল্পে কেমিক্যাল ব্যবস্থাপনা বিষয়ক একটি প্রশিক্ষণ কর্মশালা। তিন দিনব্যপাী প্রশিক্ষণে বাংলাদেশের লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (এলএফএমইএবি) বিভিন্ন সদস্য প্রতিষ্ঠানের ২০ জন কারখানা সংশ্লিষ্ট কর্মকর্তাসহ কেমিক্যাল হ্যান্ডলার এবং স্টোর ইনচার্জগন অংশগ্রহণ করেন।
লেদার সেক্টর বিজনেস প্রমোশন কাউন্সিল (LSBPC এল এস বি ) এর যৌথ উদ্যোগে সম্প্রতি কর্মশালাটি অনুষ্ঠিত হয়। করর্মশালায় কর্মক্ষেত্রে কেমিক্যালের কার্যকর ব্যবহার, নিরাপত্তা এবং শিল্পখাতে প্রয়োজনীয় মান ও নিয়ম মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।
এছাড়াও গাজীপুরে সাত দিনব্যাপী সেন্টার অব এক্সেলেন্স ফর লেদার স্কিল বাংলাদেশ (COEL) প্রাঙ্গনে “স্যাম্পল মেকিং ফর লেদারগুডস ডিজাইনার” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (ILET)-এর সহকারী অধ্যাপক মোঃ নূর মোহাম্মদ।
প্রশিক্ষণের অংশ হিসেবে একটি ইন্ডাস্ট্রি অ্যাটাচমেন্ট সেশন অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড-এ অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণকারীরা সরাসরি বাস্তব উৎপাদন পরিবেশে কাজের অভিজ্ঞতা অর্জন করেন। প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা সমস্যা বিশ্লেষণ, প্যাটার্ন বিশ্লেষণ, ট্যাগিং, লেবেলিং ও প্যাকেজিংসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ব্যবহারিক ও হাতে-কলমে প্রশিক্ষণ লাভ করেন।
উভয় অনুষ্ঠানেই লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (LFMEAB)-এর সেক্রেটারি জেনারেল জনাব মেজর রফিকুল ইসলাম (অব) উপস্থিত ছিলেন।







