মার্কিন বিমান নেটওয়ার্কে স্টারলিংক টার্মিনাল বসাতে চান ইলন মাস্ক

মার্কিন বিমান নেটওয়ার্কে স্টারলিংক টার্মিনাল বসাতে চান ইলন মাস্ক
২৫ ফেব্রুয়ারি, ২০২৫ ১১:১৫  
২৫ ফেব্রুয়ারি, ২০২৫ ১১:১৫  

স্পেসএক্সের প্রধান ইলন মাস্ক যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) জাতীয় বিমান চলাচল নেটওয়ার্কের তথ্যপ্রযুক্তি কাঠামোকে আরও দ্রুত ও কার্যকর করতে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট টার্মিনাল স্থাপনের পরিকল্পনা করছেন। খবর রয়টার্স।

ব্লুমবার্গ এক প্রতিবেদনে বলা হয়েছে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে মার্কিন বিমান চলাচল ব্যবস্থার নিরাপত্তা ও গতিশীলতা আরও বৃদ্ধি পাবে। বর্তমানে এফএএ-এর বিভিন্ন নেটওয়ার্কের নির্ভরযোগ্যতা বাড়াতে নতুন প্রযুক্তি সংযোজনের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

স্পেসএক্সের স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা ইতোমধ্যে বিশ্বজুড়ে বিভিন্ন খাতে ব্যবহৃত হচ্ছে, যা উচ্চগতির নিরবচ্ছিন্ন সংযোগ নিশ্চিত করে। যদি এই পরিকল্পনা বাস্তবায়িত হয়, তবে এটি মার্কিন বিমান চলাচল খাতের ডিজিটাল অবকাঠামোকে নতুন মাত্রায় নিয়ে যেতে পারে।

ডিবিটেক/বিএমটি