শুদ্ধাচার পুরস্কার পেলেন বিজ্ঞান জাদুঘরের দুই কর্মকর্তা

২০ মে, ২০২১ ১৪:৫২  
পেশাগত দায়িত্ব পালনে সততা, কর্তব্যপরায়নতা ও দক্ষতার স্বীকৃতি স্বরুপ দুজন কর্মকর্তাকে  শুদ্ধাচার পুরষ্কার দিয়েছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর কর্তৃকপক্ষ।  পুরস্কার বিজয়ীরা হলেন- প্রতিষ্ঠানের সিনিয়র আর্টিস্ট কাম অডিও ভিস্যুয়াল অফিসার সৌমিত্র কুমার বিশ্বাস, এবং গ্যালারি সহকারী মো: আরাফাত আলী। বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভাবে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন “ বিজ্ঞান জাদুঘরের প্রশাসনিক কাজের মান উন্নয়নে এবং প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনে সবাইকে আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে। জাদুঘরের অবকাঠামোগত উন্নয়ন ও সেবার মান বৃদ্ধি করে একটি বিশ্বমানের জাদুঘরে উন্নীত করতে হবে। উদ্যম ও উৎসাহ নিয়ে প্রতিযোগীতাম‚লকভাবে কাজ করতে হবে।” এর আগে আন্তর্জাতিক জাদুঘর দিবস উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সম্পৃক্ত করে এক অনলাইন বক্তৃতার আয়োজন করা হয়। এতে ৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে তারা বিজ্ঞান জাদুঘরের প্রাতিষ্ঠানিক মান উন্নয়নে বিভিন্ন পরামর্শ প্রদান করে।