শিক্ষার্থীদের নতুন প্রযুক্তি সম্পর্কে জ্ঞান লাভের আহ্বান
আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এম.এইচ. খান অডিটরিয়ামে শনিবার অনুষ্ঠিত হয়েছে বিশ্ববিদ্যালয়ের ফল-২০২২ সেমিস্টারের ওরিয়েন্টেশন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. মহিউদ্দিন আহমেদ প্রধান অতিথির বক্তেব্যে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে শিক্ষার্থীদের সময়কে কাজে লাগানোর পরামর্শ দেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের ভাইস-চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. মহিউদ্দিন আহমেদ।
এসময় তিনি শিক্ষার্থীদের সময়ের সাথে নতুন প্রযুক্তি সম্পর্কে জ্ঞান লাভ করার ওপর গুরুত্ব আরোপ করেন।
সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ ফাজলী ইলাহী বলেন, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেকে প্রস্তুত করতে হবে ভবিষ্যৎ বিশ্বের উপযোগী হিসেবে। নিজেদের সময়কে কাজে লাগিয়ে উন্নত মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। এর মধ্যেই রয়েছে সমাজ, বিশ্ববিদ্যালয় ও দেশের কল্যাণ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মাহবুবুর রহমান ও ট্রেজারার প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধানগণ, অফিস প্রধানগণ, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন।

এ সময় আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ফ্যাকাল্টির ডিন প্রফেসর ড. মো. মাহমুদুর রহমান, আর্কিটেকচার ফ্যাকাল্টির ডিন প্রফেসর ড. জেসমিন আরা বেগম, বিজনেস অ্যান্ড স্যোশাল সায়েন্স ফ্যাকাল্টির ডিন প্রফেসর ড. সালেহ মো. মাশহেদুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মো. সাইফুল ইসলাম মল্লিক, লাইব্রেরিয়ান ড. মো. জিল্লুর রহমান। নবীন শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন জান্নাতুল ফেরদৌস, তাসফিয়া জেরিন সরকার, বৃষ্টি রয়, ফায়াদ নাকিব, সানজিদা ইসলাম, সারাফ আল হাবিব, ফাইজিয়া তাসনিম রাফসা ও নাজমুস সাকিব।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ উপদেষ্টা প্রফেসর ড. মো. মিজানুর রহমান।







