রাতে নারীদের নিরাপদ পথ দেখাবে গুগল
রাতে অন্ধকার রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে অনেক নারীই সমস্যায় পড়েন। তাদের সাহায্য করতে নতুন ফিচার আনছে গুগল ম্যাপ। নারী সুরক্ষার দিক সবচেয়ে পিছিয়ে থাকা রাষ্ট্র ভারত থেকে এই ফিচার চালু করবে টেক জায়ান্ট।
ফিচারটির সাহায্যে গুগল ম্যাপের মাধ্যমে কোন রাস্তা রাতে বেশি আলোকিত তা বুঝতে পারবেন ব্যবহারকারী।
এক্সডিএ ডেভেলপার ফোরামের তৈরি এই ফিচারে বলা হয়েছে, যারা গুগল ম্যাপ ব্যবহার করেন, তারা বেশি আলোকিত রাস্তায় হলুদ রঙের উজ্জ্বলতা দেখতে পাবেন। যেমন রাস্তায় যানজট থাকলে লাল রং দেখা যায়, তেমনই আলোকিত রাস্তার ওপর হলুদ রঙের আস্তরণ দেখতে পাবেন ব্যবহারকারীরা।
সাধারণ অ্যাপ ট্র্যাক ডাউন করার সময় এবং গুগল ম্যাপের বেটা ভার্সনে এই সুবিধা পাওয়া যাবে এখন। এরপর এটি সাধারণ ব্যবহারকারীও অ্যাপে পাবেন।