ভিসিপিয়াবের মাধ্যমে স্টার্টআপদের সহায়তা করবে বণিজ্য মন্ত্রণালয়

২৩ জুলাই, ২০১৯ ০৯:৫৬  
ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড প্রাইভেট ইকুইটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ভিসিপিয়াব) এর মাধ্যমে স্টার্টআপদের সহায়তা দেবে বাণিজ্য মন্ত্রণালয়। এক্ষত্রে স্থানীয় উদ্ভাবন এবং এবং দেশে আমদানি করা পণ্যের বিকল্প দেশেই তৈরিতে সরাসরি সহায়তার পরিকল্পনা নিয়েছে মন্ত্রণালয়। ভিসিপিয়াব সভাপতি ও পেগাসাস টেক ভেঞ্চারের জেনারেল পার্টনার শামীম আহসানের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল সোমবার (২২ জুলাই) বাণিজ্য মন্ত্রী টিপু মুনশির সঙ্গে বৈঠক করলে মন্ত্রী এ আশ্বাস দেন। বাণিজ্য মন্ত্রণালয়ে বাণিজ্য সংগঠন অনুবিভাগের অতিরিক্ত সচিব মোঃ ওবাইদুল আজম; ভিসিপিয়াব ভাইস চেয়ারম্যান ও ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্টের চেয়ারম্যান জিয়া উদ্দিন আহমেদ, পিএইচডি; ভিসিপিয়াব মহাসচিব ও বিডি ভেঞ্চার এর ব্যবস্থাপনা পরিচালক শওকত হোসেন এবং ভিসিপিয়াব মেম্বার শফিক-উল-আজম এই বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠক সূত্রে জানা গেছে, তথ্যপ্রযুক্তি খাতসহ অন্যান্য খাতে বিদেশি বিনিয়োগ গতিশীল করতে বিভিন্ন উদ্যোগ এবং রোড শো ও ইনভেস্টমেন্ট সামিট আয়োজনের বিষয়ে বৈঠবে আলোচনা হয়। এসময় ভিসিপিয়াবের পক্ষ থেকে ভেঞ্চার ক্যাপিটাল ও প্রাইভেট ইকুইটি ইন্ডাস্ট্রির প্রবৃদ্ধিতে সহায়তার জন্য ট্যাক্স প্রণোদনা এবং পলিসি সহায়তার অনুরোধ করা হয়, যা বৈদেশিক বাণিজ্য, স্থানীয় উদ্ভাবন, রফতানি এবং দেশে আমদানি করা পণ্যের বিকল্প দেশেই তৈরিতে সরাসরি সহায়তা করবে।