পরিসংখ্যান ক্যাডার অ্যাসোসিয়েশনের সভাপতি এমদাদ, সম্পাদক আরিফ
বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরিসংখ্যান ক্যাডার অ্যাসোসিয়েশনের সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বিবিএসের পরিচালক এমদাদুল হক। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বিবিএসের যুগ্ম পরিচালক আরিফুল ইসলাম।
দুই বছরের জন্য নবনির্বাচিত ২১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির সহসভাপতি পদে আক্তার হোসেন ও সাইদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন স্বজন হায়দার ও জাহাঙ্গীর আলম।
সাংগঠনিক সম্পাদক পদে নয়ন কান্তি রায়, সহসাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন মাহবুব আলম। দপ্তর ও আইনবিষয়ক সম্পাদক হন স্বপন কুমার, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইসরাত জাহান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ কামাল হোসেন, অর্থ সম্পাদক পদে নির্বাচিত হন তানভীর আহমেদ। এ ছাড়া শিক্ষা, সংস্কৃতি ও গবেষণা সম্পাদক হয়েছেন ইশরাক মুহম্মদ।
নির্বাহী সদস্য পদে নির্বাচিত হন আটজন। তারা হলেন ছরওয়ার কামাল, রেজাউল করিম, আবদুল আলীম, নাজমুল হক, মাহনুমা রহমান, সুরঞ্জিত কুমার ঘোষ, শেখ আনিচুর রহমান ও প্রণব পাল।
প্রসঙ্গত, রাজধানীর আগারগাঁওয়ে পরিসংখ্যান ভবন মিলনায়তনে অনুষ্ঠিত এই ভোটে সরাসরি ভোটদানের পাশাপাশি অনলাইনেও ভোটাধিকার প্রয়োগ করেন ভোটাররা। পরিসংখ্যান ক্যাডার অ্যাসোসিয়েশনের সাধারণ নির্বাচন-২০২৪ অনুষ্ঠিত হয় গত শনিবার।







