ডাটাবার্ড লঞ্চপ্যাড ২০২১: প্রফেশনাল ট্র্যাক থেকে সেরা টিম ‘রিমোটলি’

৭ অক্টোবর, ২০২১ ১৭:৫৯  

ডাটাবার্ড লঞ্চপ্যাড ২০২১-এর গ্র্যান্ড ফিনালেতে ৬ টি উদ্ভাবনী আইডিয়াকে বিজয়ী করা হয়েছে। ৭ অক্টোবর, আইসিটি টাওয়ারে আয়োজিত 'ডাটাবার্ড লঞ্চপ্যাড ২০২১' এর সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

প্রফেশনাল ট্র্যাক বিজয়ী ‘রিমোটলি’ পুরষ্কারস্বরূপ ১৫ লক্ষ টাকা পেয়েছে। প্রথম ও দ্বিতীয় রানার-আপ ‘এডুটেক’ ও ‘টিংকার্স টেকনোলজি লিমিটেড’ যথাক্রমে ১০ লক্ষ টাকা এবং ৫ লক্ষ টাকা পুরষ্কার পেয়েছে।

স্টুডেন্ট ট্র্যাক বিজয়ী ’করি’কে পুরষ্কারস্বরূপ দুটি ম্যাকবুক, প্রথম রানার আপ ‘ওয়েবেল’কে দুটি ডেস্কটপ দেওয়া হয় এবং দ্বিতীয় রানার-আপ ‘কু অ্যাস্পায়ার’কে দুটি স্মার্টফোন দেওয়া হয়েছে।

এছাড়া বিশেষ পুরষ্কার হিসেবে ‘ত্রিমাত্রিক’ ও ‘মেইনলি কোডিং’কে ক্রেস্ট এবং সার্টিফিকেট প্রদান করা হয়।

অনুষ্ঠানে জানানো হয়, এবারের আসরে ৩৫০ এর বেশি উদ্ভাবনী আইডিয়া এসেছে। অংশ নিয়েছেন এক হাজারের বেশি উদ্যোক্তা, এর মধ্যে নারী উদ্যোক্তা ছিলেন ২৩ জন। ৩৫০টি উদ্ভাবনী আইডিয়া থেকে শিক্ষার্থী ট্রাক থেকে ৫ জন এবং প্রোফেশনাল ট্রাক থেকে ৫ জনকে বাছাই করা হয়।