টেলিযোগাযোগ মন্ত্রীর সাথে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

৪ জানুয়ারি, ২০২৩ ১৪:২১  
বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার-এর সাথে আজ বুধবার বাংলাদেশ সচিবালয়ে তার দপ্তরে সৌজন‌্য সাক্ষাৎ করেন। সাক্ষাতকালে তারা পারস্পরিক কুশল বিনিময় এবং দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়াদি নিয়ে মত বিনিময় করেন। মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ফিলিস্তিনের পরীক্ষিত বন্ধু। ১৯৭২ সাল থেকেই আমরা তাদের পাশে থেকেছি। আমরা ইসরায়েলকে দেশ হিসেবে স্বীকার করি না।’এ সময় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য ফিলিস্তিনের রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান। রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান বলেছেন, বাংলাদেশের শুরু থেকেই ফিলিস্তিন এই দেশের সরকার ও জনগণের সহায়তা পেয়ে আসছে। আমি সাত বছর বাংলাদেশে আছি। ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের মানুষের অভূতপূর্ব ভাল বাসা দেখে আমি অভিভূত। ‘আমরা বিপুল পরিমাণে অর্থসহায়তা পেয়েছি। সহায়তা পাওয়া অব্যাহত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।