টিকটকে আপত্তিকর ভিডিও পোস্ট, ৫ নারী কারাগারে
টিকটকে আপত্তিকর ভিডিও পোস্ট করায় মিশরের ৫ নারী কড়া শাস্তির মুখে পড়েছেন। ওই নারীদের ২ বছরের জেলের সাজা দিয়েছেন আদালত। সমাজের নৈতিকতা লঙ্ঘনের অভিযোগে তাদেরকে এই শাস্তি দিয়েছেন বিচারপতি। খবর আলজাজিরা।
খবরে বলা হয়, হানিন হোসাম, মওদা আল-আধম সহ আরও তিন নারী ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকে কিছু ভিডিও পোস্ট করেন। সেই ভিডিও-র ভিত্তিতেই ওই পাঁচ জনের বিরুদ্ধে ২ বছরের কারাদণ্ডের শাস্তি শোনানো হয়েছে। অবশ্য ৩ লক্ষ মিশরীয় পাউন্ড দিয়ে প্রত্যেকে এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবে।
এই গ্রেফতারিতে মিশরে মানুষের সামাজিক স্বাধীনতা নিয়ে প্রশ্ন উঠেছে। কেউ কেউ বলছেন যেহেতু ওই নারীরা নিম্নবিত্ত পরিবার থেকে উঠে এসেছে তাই তাদের সঙ্গে চক্রান্ত করে এ ঘটনা ঘটানো হয়েছে।