চীনা ক্যাবলের ওপর অ্যান্টি ডাম্পিং শুল্ক দ্বিগুণ করেছে ইইউ
চীন থেকে আমদানি করা অপটিক্যাল ফাইবার ক্যাবলের ওপর অ্যান্টি ডাম্পিং পদক্ষেপ কঠোর করেছে ইউরোপীয় ইউনিয়ন। এর ফলে, চীনের অপটিক্যাল ফাইবার ক্যাবলের ওপর অ্যান্টি ডাম্পিং শুল্কের পরিধি ৩৯ দশমিক ৪ শতাংশ থেকে ৮৮ শতাংশ পর্যন্ত করা হয়েছে, যা মূল শুল্কের তুলনায় দ্বিগুণ।
বস্তুত, ২০২১ সালের নভেম্বরে চীন থেকে আমদানির বিষয়ে নেওয়া পদক্ষেপগুলোকে বাধাগ্রস্ত করতে চীনা রপ্তানিকারকরা ইচ্ছাকৃতভাবে ক্যাবলের দাম কমিয়ে দেয়ায় ইউরোপের শিল্পকে রক্ষা করতেই এই পদক্ষেপ নিয়েছে ইইউ কর্তৃপক্ষ।
সূত্রমতে, ইউরোপীয় অপটিক্যাল ফাইবার ক্যাবল শিল্প ও উন্নত ব্রডব্যান্ড টেলিকমিউনিকেশন খাতের সঙ্গে পাঁচ হাজারের বেশি কর্মী যুক্ত রয়েছে। আর ইউরোপের ডিজিটাল এজেন্ডা বাস্তবায়নের ক্ষেত্রেও এই ক্যাবল শিল্প ভূমিকা পালন করছে।







