এবার আইওএস থেকে পিক্সেল ফোনে হোয়াটসঅ্যাপের চ্যাট হিস্ট্রি ট্রান্সফার
গতমাসে স্যামসাংয়ের গ্যালাক্সি ডিভাইসের মাধ্যমে হোয়াটসঅ্যাপের ক্রস-প্ল্যাটফর্ম চ্যাট হিস্ট্রি ট্রান্সফার সুবিধা চালু হয়। তবে অ্যান্ড্রয়েড ইকোসিস্টেমে এই ফিচারটির পরিসর বাড়ছে। এরই ধারাবাহিকতায় পিক্সেল ফোনেও ফিচারটি পাওয়া যাচ্ছে। খবর এনগ্যাজেট।
ক্রস প্ল্যাটফর্ম চ্যাট হিস্ট্রি ট্রান্সফার সুবিধার ফলে হোয়াটসঅ্যাপের ভয়েস মেমো, ছবি, ভিডিওসহ মেসেজ আইফোন থেকে অ্যান্ড্রয়েড ডিভাইসে স্থানান্তর করা যায়। ফলে ব্যবহারকারীরা নতুন ফোন ব্যবহার শুরু করলে হোয়াটসঅ্যাপের পুরাতন চ্যাট নিয়ে চিন্তিত হওয়ার কারণে নেই।
এনগ্যাজেটের প্রতিবেদন বলছে, এখন থেকে ভয়েস মেমো, ছবি ও ভিডিওসহ পুরো মেসেজ হিস্ট্রি আইফোন থেকে অ্যান্ড্রয়েড ডিভাইসে স্থানান্তর করে নেওয়া যাবে।
স্যামসাংয়ের ক্ষেত্রে কমপক্ষে অ্যান্ড্রয়েড ১০ চালিত ডিভাইসে সুবিধাটি পাওয়া গেলেও, অন্য ডিভাইসের ক্ষেত্রে অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে প্রয়োজন হবে। আপাতত শুধুমাত্র পিক্সেল ডিভাইসেই চোখে পড়বে ফিচারটির।
গুগল জানিয়েছে, অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণ চালিত নতুন স্মার্টফোনে এই ফিচারটি পাওয়া যাবে। অবশ্য ক্রস প্ল্যাটফর্ম চ্যাট হিস্ট্রি স্থানান্তরের ক্ষেত্রে লাইটনিং টু ইউএসবি-কি ক্যাবলের প্রয়োজন পড়বে। পাশাপামি নতুন অ্যান্ড্রয়েড ফোন সেটআপ করার সময় কিউআর কোডেরও প্রয়োজন হবে।
ডিবিটেক/বিএমটি