আন্তঃবিশ্ববিদ্যালয় সাইবার ড্রিলে চ্যাম্পিয়ন আইইউটি জেনেসিস
আন্ত:বিশ্ববিদ্যালয় সাইবার ড্রিলে এবার চ্যাম্পিয়ন হয়েছে ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি -এর ‘আইইউটি জেনেসিস’ (IUT GENESIS) দল। সর্বমোট ৫৫০০ পয়েন্টের মধ্যে ৪৯৫০ অর্জন করে ড্রিলে প্রথম স্থান লাভ করে দলটি। এর আগে “সিসকো নেটওয়ার্কিং একাডেমী ন্যাশনাল স্কীল কম্পিটিশন ২০২০” এ এই দলটি দ্বিতীয় রানার্স আপ হয়েছিলো। তখন এই দলে ছিলেন ইমতিয়াজ আহমেদ ও গাজ্জালী ফাহিম।
আন্ত:বিশ্ববিদ্যালয় সাইবার ড্রিলে ২০২২ প্রতিযোগতায় রানার্স আপ হয়েছে ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের সাইবার_স্পেস (UAP_ Cyber_Space) ও ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের দল বিগ ফোর্টেস ডাউন (Big Fortress Down)। উভয় দলই পেয়েছে ৪৮০০ পয়েন্ট।
সমান ৪৭০০ পয়েন্ট পেয়ে শীর্ষ ৫ এ থাকা অন্য দুই দল হলো নর্দান বিশ্ববিদ্যালয়ের টিম এনইউবিরা (Team NUBra); ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সের দল ইউআইটিএস আইটি রুটার্স (ITS_IT_ROOTERS পয়েন্ট)।
বিজিডি ই-গভ সার্ট -এর বাৎসরিক নিয়মিত বিভিন্ন সাইবার ড্রিল আয়োজনের পরিকল্পনা অনুসারে ২৩-২৪ আগস্ট দুইদিন ধরে অনিুষ্ঠিত হয় এই আন্ত:বিশ্ববিদ্যালয় সাইবার ড্রিল ২০২২।
এবারের সাইবার ড্রিলে যোগ দেয়ার জন্য ৫৮টি টিম রেজিস্ট্রেশন করে। দলগত এই প্রতিযোগিতায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে মোট ২৬৮ জন শিক্ষার্থী।
এ সাইবার ড্রিলের সার্বিক আয়োজন ও তত্বাবধানের দায়িত্বে ছিল বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগের জাতীয় কম্পিউটার ইন্সিডেন্ট রেসপন্স টিম, বিজিডি ই-গভ সার্ট।