আইসিটি বিভাগের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ

১৫ আগষ্ট, ২০২০ ১৬:১৮  
আজ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। বঙ্গবন্ধুর ৪৫ তম শাহাদত দিবস উপলক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ও এর অধীন সংস্থাসমূহের উদ্যোগে আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্মৃতি-বিজড়িত ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয় । তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমের নেতৃত্বে  যথাযথ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে আইসিটি বিভাগ ও এর অধীন সংস্থা সমূহের কর্মকর্তা-কর্মচারীগণ এতে অংশগ্রহণ করে।