‘অন্যায়-প্রতিহিংসা ও দুর্নীতির বিরুদ্ধে বিপ্লব প্রয়োজন’

সিরাজগঞ্জ: দেশে অন্যায়, প্রতিহিংসা ও দুর্নীতির বিরুদ্ধে বিপ্লব প্রয়োজন বলে মন্তব্য করেছেন সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মো. সাইফুল ইসলাম শাহীন। তিনি বলেছেন, এ সব অপশক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শনিবার (৭ নভেম্বর) সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষ্যে’ আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। […] The post ‘অন্যায়-প্রতিহিংসা ও দুর্নীতির বিরুদ্ধে বিপ্লব প্রয়োজন’ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

‘অন্যায়-প্রতিহিংসা ও দুর্নীতির বিরুদ্ধে বিপ্লব প্রয়োজন’
৭ নভেম্বর, ২০২৬ ১৭:০০  

সিরাজগঞ্জ: দেশে অন্যায়, প্রতিহিংসা ও দুর্নীতির বিরুদ্ধে বিপ্লব প্রয়োজন বলে মন্তব্য করেছেন সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মো. সাইফুল ইসলাম শাহীন। তিনি বলেছেন, এ সব অপশক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

শনিবার (৭ নভেম্বর) সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষ্যে’ আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা পরিষদের প্রশাসক মো. সাইফুল ইসলাম শাহীন বলেন, ‘গত ২০ বছর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠান পালিত হয়নি। বর্তমান সরকারের আমলে আবারও দিবসটি উদযাপন করা হচ্ছে। এই দিনটি বিএনপি পরিবারের জন্য একটি আনন্দের দিন ’

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সান্তু এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

আলোচনা সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন। একই সঙ্গে দেশের গণতন্ত্র, জাতীয় ঐক্য, অন্যায় ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

The post ‘অন্যায়-প্রতিহিংসা ও দুর্নীতির বিরুদ্ধে বিপ্লব প্রয়োজন’ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.