আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিলেন রোনালদো
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পর্তুগাল কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো। সম্প্রতি পর্তুগাল জাতীয় দলে সঙ্গে তিক্ততার সম্পর্ক তৈরি হয়েছিল রোনালদোর। তারপর থেকে নানান আলোচনার মধ্যেই অসরের ঘোষণা দিলেন ৪১ বছর বয়সী তারকা। আজ (৫ নভেম্বর) ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে অবসরের ঘোষণা দেন পর্তুগাল কিংবদন্তি। এক ভিডিও পোস্টে দেখা যায়, একটি চিঠি পড়ে অবসরের ঘোষণা দিচ্ছেন […] The post আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিলেন রোনালদো first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পর্তুগাল কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো। সম্প্রতি পর্তুগাল জাতীয় দলে সঙ্গে তিক্ততার সম্পর্ক তৈরি হয়েছিল রোনালদোর। তারপর থেকে নানান আলোচনার মধ্যেই অসরের ঘোষণা দিলেন ৪১ বছর বয়সী তারকা।
আজ (৫ নভেম্বর) ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে অবসরের ঘোষণা দেন পর্তুগাল কিংবদন্তি। এক ভিডিও পোস্টে দেখা যায়, একটি চিঠি পড়ে অবসরের ঘোষণা দিচ্ছেন রোনালদো।
ভিডিওতে রোনালদো বলেন, ‘জাতীয় দলের ৭ নম্বর জার্সিটি ফিরিয়ে দেওয়ার দিন এসে গেছে। কখনো ভাবিনি, জার্সিটি শুধু আমারই। তবে ২৩ বছর ধরে এটি পরার সৌভাগ্য ও দায়িত্ব দুটিই পেয়েছি।’
আন্তর্জাতিক ফুটবল ইতিহাসে সর্বোচ্চ গোলের মালিক রোনালদো। পর্তুগালের হয়ে ২৩২ ম্যাচে করেছেন ১৪৬ গোল। গত সেপ্টেম্বরে ওয়ালসের বিপক্ষে পর্তুগালের হয়ে খেলেছেন রোনালদো। সেটাই তার শেষ আন্তর্জাতিক ম্যাচ হয়ে থাকল।
কিংবদন্তি রোনালদোর বিদায়টা সুখকর হলো না। সেপ্টেম্বরে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প ছেড়ে চলে যান রোনালদো। নরওয়ের বিপক্ষে তার আগের ম্যাচে একাদশে ছিলেন না রোনালদো। সেই থেকেই কোচের সঙ্গে তার দ্বন্দ্বের খবর শোনা যায়। পরে ক্যাম্প ছাড়ার পর কোচের বিপক্ষে অভিযোগ তোলেন রোনালদো।
অবশ্য রোনালদো ক্যাম্প ছেড়ে চলে যাওয়ার জন্য পরে ভুল স্বীকার করেন। পর্তুগিজ ফুটবল ফেডারেশন তাঁকে সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছিল। তবে সেই নিষেধাজ্ঞা ছিল খুবই সীমিত। ফলে মনে করা হচ্ছিল, সবকিছু হয়তো মিটে যাচ্ছে। কিন্তু এর মধ্যেই আন্তর্জাতিক ফুটবল ছাড়ার ঘোষণা দিয়ে দিলেন পর্তুগিজ কিংবদন্তি।
The post আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিলেন রোনালদো first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





