এইচএসসিতে জিপিএ-৫ কমেছে প্রায় ২৯ হাজার
ঢাকা: চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলে কমেছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা। এবার ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী সর্বোচ্চ জিপিএ-৫ পেয়েছেন। গত বছর এ সংখ্যা ছিল ৬৯ হাজার ৯৭। অর্থাৎ এক বছরের ব্যবধানে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী কমেছে ২৯ হাজার ১৩ জন। শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত ফলাফলে এ চিত্র উঠে এসেছে। সংশ্লিষ্টদের ধারণা, পরীক্ষা ও […] The post এইচএসসিতে জিপিএ-৫ কমেছে প্রায় ২৯ হাজার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ঢাকা: চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলে কমেছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা। এবার ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী সর্বোচ্চ জিপিএ-৫ পেয়েছেন। গত বছর এ সংখ্যা ছিল ৬৯ হাজার ৯৭। অর্থাৎ এক বছরের ব্যবধানে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী কমেছে ২৯ হাজার ১৩ জন।
শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত ফলাফলে এ চিত্র উঠে এসেছে।
সংশ্লিষ্টদের ধারণা, পরীক্ষা ও উত্তরপত্র মূল্যায়নে কঠোরতা এবার ফলাফলে প্রভাব ফেলেছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এবারই প্রথম একই প্রশ্নপত্রে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার হলে নজরদারি জোরদার এবং উত্তরপত্র মূল্যায়নে সতর্ক থাকার বিষয়ে শিক্ষামন্ত্রীসহ সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিরা শিক্ষকদের বারবার নির্দেশনা দিয়েছেন।
পরিসংখ্যান অনুযায়ী, ২০১৬ সালে এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছিলেন ৫৮ হাজার ২৭৬ জন। ২০১৭ সালে এ সংখ্যা কমে দাঁড়ায় ৩৭ হাজার ৭২৬ জনে। ২০১৮ সালে ২৯ হাজার ২৬২ জন এবং ২০১৯ সালে ৪১ হাজার ৮০৭ জন জিপিএ-৫ পান।
২০২০ সালে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়ে হয় ১ লাখ ৬১ হাজার ৮০৭। ২০২১ সালে তা আরও বেড়ে দাঁড়ায় ১ লাখ ৮৯ হাজার ১৬৯ জনে। ২০২২ সালে জিপিএ-৫ পান ১ লাখ ৭৬ হাজার ২৮২ জন।
এরপর ২০২৩ সালে এ সংখ্যা কমে ৯২ হাজার ৫৯৫ জনে দাঁড়ায়। ২০২৪ সালে আবার বেড়ে ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন হলেও ২০২৫ সালে তা নেমে আসে ৬৯ হাজার ৯৭ জনে।
সবশেষ ২০২৬ সালে জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন। ফলে টানা দুই বছর কমল সর্বোচ্চ জিপিএ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা।
The post এইচএসসিতে জিপিএ-৫ কমেছে প্রায় ২৯ হাজার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





