প্রিসাইজ পেটল্যাবের বছরপূর্তি, মোবাইল অ্যাপেই মিলবে প্রাণির চিকিৎসা

ঢাকা: রাজধানীর গুলশানের পশুচিকিৎসা হাসপাতাল প্রিসাইজ পেটল্যাব ডায়াগনস্টিকস অ্যান্ড হাসপাতাল লিমিটেডের এক বছর পূর্ণ হয়েছে। বর্ষপূর্তি উপলক্ষ্যে চালু করা হয়েছে মোবাইল অ্যাপ। শুক্রবার (৩০ অক্টোবর) গুলশান-২-এ হাসপাতালে আয়োজিত অনুষ্ঠানে এই মোবাইল অ্যাপ চালু করা হয়। এই অ্যাপের মাধ্যমে শখের পোষা প্রাণির চিকিৎসা সেবা নেওয়া এবং প্রাণীটির চিকিৎসার তথ্য দেখা আরও সহজ হবে। ২০২৫ সালের ২৫ […] The post প্রিসাইজ পেটল্যাবের বছরপূর্তি, মোবাইল অ্যাপেই মিলবে প্রাণির চিকিৎসা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

প্রিসাইজ পেটল্যাবের বছরপূর্তি, মোবাইল অ্যাপেই মিলবে প্রাণির চিকিৎসা
৩১ অক্টোবর, ২০২৬ ০১:০০  

ঢাকা: রাজধানীর গুলশানের পশুচিকিৎসা হাসপাতাল প্রিসাইজ পেটল্যাব ডায়াগনস্টিকস অ্যান্ড হাসপাতাল লিমিটেডের এক বছর পূর্ণ হয়েছে। বর্ষপূর্তি উপলক্ষ্যে চালু করা হয়েছে মোবাইল অ্যাপ।

শুক্রবার (৩০ অক্টোবর) গুলশান-২-এ হাসপাতালে আয়োজিত অনুষ্ঠানে এই মোবাইল অ্যাপ চালু করা হয়। এই অ্যাপের মাধ্যমে শখের পোষা প্রাণির চিকিৎসা সেবা নেওয়া এবং প্রাণীটির চিকিৎসার তথ্য দেখা আরও সহজ হবে।

২০২৫ সালের ২৫ আগস্ট সাধারণ মানুষের জন্য সেবা শুরু করে প্রিসাইজ পেটল্যাব। উদ্যোক্তাদের লক্ষ্য ছিল, প্রিয় পোষ্য অসুস্থ হলে মালিকেরা যেন দ্রুত সঠিক রোগ নির্ণয়, ভরসাযোগ্য জরুরি সেবা ও মানসম্মত চিকিৎসা পান। এখনো দেশে পোষা প্রাণীর চিকিৎসা খাত পুরোপুরি সক্ষম হয়ে ওঠেনি। এ কারণে জরুরি সেবার নির্দিষ্ট নিয়ম, উন্নত রোগ নির্ণয় এবং আন্তর্জাতিক নির্দেশনা মেনে চিকিৎসার ওপর জোর দিয়েছে হাসপাতালটি।

এই অ্যাপের মাধ্যমে প্রিয় পোষ্যের জন্য ঘরে বসেই অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাবে, জরুরি অবস্থায় দ্রুত হাসপাতালের সঙ্গে যোগাযোগ করা যাবে এবং প্রাণীটির চিকিৎসার নথি মোবাইলেই দেখা যাবে। ফলে চিকিৎসা সেবা নেওয়া সহজ হবে, আর এক দফা থেকে আরেক দফার চিকিৎসায় ধারাবাহিকতাও বজায় থাকবে। হাসপাতালের জন্যও এটি হবে রোগীর খোঁজখবর রাখার এবং প্রাণি প্রেমিদের মতামত সরাসরি জানার একটি কার্যকর মাধ্যম।

প্রিসাইজ পেটল্যাবের ব্যবস্থাপনা পরিচালক সাদিয়া জারিন শম্পা বলেন, আমাদের প্রতিষ্ঠানের কর্মসূচি ও উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে দেশের সব স্তরের প্রাণী, সেটা পথের প্রাণি হোক, ঘরের পোষ্য হোক কিংবা বন্য, তাদের কল্যাণ, স্বাস্থ্য ও সুরক্ষা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।

জরুরি বিভাগ নিয়ে ২৪ ঘণ্টা জরুরি সেবা দেওয়া দেশের প্রথম পশুচিকিৎসা হাসপাতাল প্রিসাইজ পেটল্যাব। আলাদা জরুরি বিভাগ, উন্নত আইসিইউ, অটোমেটিক ভেন্টিলেশন ও ক্রিটিক্যাল কেয়ার একসঙ্গে আছে, দেশে এমন পশুচিকিৎসা হাসপাতাল এটিই একমাত্র। ৩০ জন চিকিৎসক নিয়ে এটি দেশের সবচেয়ে বড় পশুচিকিৎসা হাসপাতাল।

এখানে এক বছরে চার হাজারের বেশি অ্যাপয়েন্টমেন্টে সেবা দেওয়া হয়েছে। জরুরি সেবা নিয়েছে ১ হাজার ৩৬৪টি প্রাণী। অস্ত্রোপচার হয়েছে ৮০০টির বেশি। এই পথচলায় ঢাকার পোষা প্রাণিপ্রেমিদের আস্থা অর্জন করেছে হাসপাতালটি।

The post প্রিসাইজ পেটল্যাবের বছরপূর্তি, মোবাইল অ্যাপেই মিলবে প্রাণির চিকিৎসা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.