ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৬২
ঢাকা: দেশে ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে নতুন করে ১ হাজার ২৬২ জন আক্রান্ত হয়েছেন। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে সংবাদ বিজ্ঞিপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ জনের মৃত্যু হয়েছে। এসময়ে ডেঙ্গুতে আক্রান্ত […] The post ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৬২ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ঢাকা: দেশে ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে নতুন করে ১ হাজার ২৬২ জন আক্রান্ত হয়েছেন।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে সংবাদ বিজ্ঞিপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ জনের মৃত্যু হয়েছে। এসময়ে ডেঙ্গুতে আক্রান্ত ১ হাজার ২৬২ জনের মধ্যে বরিশাল বিভাগে ১৮২ জন, চট্টগ্রাম বিভাগে ২৬৮ জন, ঢাকা বিভাগে ৪৩৫ জন, খুলনা বিভাগে ১৩১ জন, ময়মনসিংহ বিভাগে ৭৫ জন, রাজশাহী বিভাগে ১১২ জন, রংপুর বিভাগে ৪৮ জন এবং সিলেট বিভাগে ১১ জন রোগী।
এদিকে, চলতি বছর এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে ৪১৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, চলতি বছর এখন পর্যন্ত ১ লাখ ৩৩ হাজার ৩৬৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ৬২৩৬ জন রোগী। এই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ২৬ হাজার ৭১৩ জন।
The post ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৬২ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





