বিদআত থেকে বেঁচে থাকতে বললেন সেনাপ্রধান

ইসলাম সম্পর্কে সঠিকভাবে জানা ও বোঝার ওপর গুরুত্ব দিয়ে বিদআত থেকে বেঁচে থাকার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শুক্রবার (৩০ অক্টোবর) মিরপুর ডিওএইচএস কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজের আগে বক্তব্য দিতে গিয়ে তিনি এ আহ্বান জানান। সেনাপ্রধান বলেন, ‘আমার শুরুর জীবনে যত ইবাদত করেছি, তার অনেক কিছুই ছিল বিদআতের ওপর।’ এ ছাড়া নিজের জীবনের অভিজ্ঞতা […] The post বিদআত থেকে বেঁচে থাকতে বললেন সেনাপ্রধান first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

বিদআত থেকে বেঁচে থাকতে বললেন সেনাপ্রধান
৩০ অক্টোবর, ২০২৬ ১৯:০০  

ইসলাম সম্পর্কে সঠিকভাবে জানা ও বোঝার ওপর গুরুত্ব দিয়ে বিদআত থেকে বেঁচে থাকার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

শুক্রবার (৩০ অক্টোবর) মিরপুর ডিওএইচএস কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজের আগে বক্তব্য দিতে গিয়ে তিনি এ আহ্বান জানান।

সেনাপ্রধান বলেন, ‘আমার শুরুর জীবনে যত ইবাদত করেছি, তার অনেক কিছুই ছিল বিদআতের ওপর।’ এ ছাড়া নিজের জীবনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন ও ধর্মীয় বিষয়ে জানার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, ‘ইসলাম সম্পর্কে জানা ও বোঝা এখন খুবই সহজ। এ জন্য আমাদের জানা দরকার, বোঝা দরকার।’ ধর্মীয় বিষয়ে সঠিক জ্ঞান অর্জনের মাধ্যমে বিদআত থেকে বেঁচে থাকার জন্য তিনি অনুরোধ জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি। এ সময় মসজিদ কমিটির উদ্যোগে একটি লাইব্রেরি ও প্রশিক্ষণ ক্লাস চালু করা হয়।

ইসলাম সম্পর্কে জ্ঞানচর্চা ও প্রশিক্ষণের সুযোগ সম্প্রসারণে এ উদ্যোগ নেওয়া হয়।

The post বিদআত থেকে বেঁচে থাকতে বললেন সেনাপ্রধান first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.