ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মির্জা ফয়সল জয়ী
ঢাকা: ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন পেয়েছেন ৯৬ হাজার ৫১৩ ভোট। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ শাখার পরিচালক মো. আব্দুল মমিন সরকার গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঠাকুরগাঁও-১ আসনের […] The post ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মির্জা ফয়সল জয়ী first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ঢাকা: ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন পেয়েছেন ৯৬ হাজার ৫১৩ ভোট।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ শাখার পরিচালক মো. আব্দুল মমিন সরকার গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে মোট ৬৪ দশমিক ৮১ শতাংশ ভোট পড়েছে। নির্বাচনে অন্যান্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. খাদেমুল ইসলাম ৩ হাজার ২৮৯ ভোট, বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী মো. আবদুল আলীম নিজামী ৮৩৬ ভোট এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী ৪৫০ ভোট পেয়েছেন।
ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভুল্লী উপজেলা নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৬ হাজার ১৩৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৭ হাজার ৪৭৬ জন, নারী ভোটার ২ লাখ ৫৮ হাজার ৬৫৯ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ৪ জন।
মোট ১৮৫টি ভোটকেন্দ্রের ৯৮৯টি ভোটকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনায় প্রিজাইডিং কর্মকর্তা, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও পোলিং কর্মকর্তা মিলিয়ে মোট ৩ হাজার ১৫২ জন কর্মকর্তা দায়িত্ব পালন করেন। এ ছাড়া এই নির্বাচনে পোস্টার ব্যালটের জন্য ২৯৫ জন আবেদন করেছিলেন, যার মধ্যে ২৮৯টি অনুমোদন পায় এবং ৬টি বাতিল হয়। এর মধ্যে প্রবাস থেকে আবেদন এসেছিল ২৯টি।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২ লাখ ৩৮ হাজার ৮৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন। সে সময় প্রদত্ত ভোটের হার ছিল ৭৬.৪৯ শতাংশ। পরবর্তীতে গত ২১ আগস্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আসনটি থেকে পদত্যাগ করেন। এরপর আসনটি শূন্য হলে নির্বাচন কমিশন এই উপনির্বাচনের তফসিল ঘোষণা করে।
The post ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মির্জা ফয়সল জয়ী first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





