গাজীপুরে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে অগ্নিকাণ্ড, দগ্ধ ৫
ঢামেক: গাজীপুরের কাশিমপুর এলাকায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে অগ্নিকাণ্ডে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছে। দগ্ধরা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে কাশিমপুরের সারদাগং এলাকায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে এই অগ্নিকাণ্ড ঘটে। পরে দুপুর ২টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসার জন্য দগ্ধদের নিয়ে আসা হয়। দগ্ধরা হলেন […] The post গাজীপুরে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে অগ্নিকাণ্ড, দগ্ধ ৫ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ঢামেক: গাজীপুরের কাশিমপুর এলাকায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে অগ্নিকাণ্ডে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছে। দগ্ধরা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে কাশিমপুরের সারদাগং এলাকায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে এই অগ্নিকাণ্ড ঘটে। পরে দুপুর ২টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসার জন্য দগ্ধদের নিয়ে আসা হয়।
দগ্ধরা হলেন রিয়াজুল শেখ (৪০), তার স্ত্রী আরিফা বেগম (৩০) ও তার মেয়ে ফারিয়া আক্তার (১৭), তার ছেলের স্ত্রী রোজিনা আক্তার (১৮) ও রোজিনার ছেলে আব্দুর রহিম (১)।
হাসপাতালে দগ্ধ রিয়াজুলের ছেলে মো. আকাশ বলেন, কাশিমপুরের একটি টিনসেড বাসায় তারা ভাড়া থাকেন। পাশের এক রুমে এক নারীও ভাড়া থাকেন। সকালে ওই নারী দরজা বন্ধ করে কাজে যান। ওই রুম থেকে গ্যাসের গন্ধ বের হচ্ছিল। এরপর ওই নারীর সঙ্গে যোগাযোগ করে দরজা খোলা হয়। এ সময় পরিবারের সবাই ওই দরজার পাশে দাড়িয়ে ছিল।
তিনি আরও জানান, এ সময় দরজা খুলে লাইটের সুইচ অন করতে গেলে বিকট শব্দে সিলিন্ডারে বিস্ফোরণ হয়। এতে তারা পাঁচজন দগ্ধ হয়। এরপর তাদেরকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে দুপুরে বার্ন ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ জানান, দগ্ধ পাঁচজনের মধ্যে রিয়াজুলের ৪০ শতাংশ, আরিফা বেগমের ৫ শতাংশ, ফারিয়ার ৮ শতাংশ, রোজিনার ১ শতাংশ এবং শিশু রহিমের শরীরের ১ শতাংশের কম পুড়ে গেছে। দগ্ধ সবাইকে প্রয়োজনীয় চিকিৎসা ও পর্যবেক্ষণের আওতায় রাখা হয়েছে।
The post গাজীপুরে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে অগ্নিকাণ্ড, দগ্ধ ৫ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





