ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচন: সুন্দর ও শান্তিপূর্ণ ভোট হচ্ছে: সিইসি
ঢাকা: ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচন সুন্দর ও শান্তিপূর্ণ হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি জানান, জাতীয় নির্বাচনের মতোই এ নির্বাচনকে সমান গুরুত্ব দেয়া হচ্ছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১১টার পরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে উপনির্বাচনের কেন্দ্রীয় আইন-শৃঙ্খলা সমমন্বয় সেল পর্যবেক্ষণ শেষে তিনি এসব কথা বলেন। এ সময় সিইসি আরও বলেন, পুরো […] The post ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচন: সুন্দর ও শান্তিপূর্ণ ভোট হচ্ছে: সিইসি first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ঢাকা: ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচন সুন্দর ও শান্তিপূর্ণ হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি জানান, জাতীয় নির্বাচনের মতোই এ নির্বাচনকে সমান গুরুত্ব দেয়া হচ্ছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১১টার পরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে উপনির্বাচনের কেন্দ্রীয় আইন-শৃঙ্খলা সমমন্বয় সেল পর্যবেক্ষণ শেষে তিনি এসব কথা বলেন।
এ সময় সিইসি আরও বলেন, পুরো নির্বাচনি কার্যক্রম কেন্দ্রীয়ভাবে মনিটরিং করা হচ্ছে। আমরা স্বচ্ছতায় বিশ্বাস করি। এই উপনির্বাচনকে ছোট করে দেখছি না। জাতীয় নির্বাচনের মতোই এই নির্বাচনকে সমান গুরুত্ব দেয়া হচ্ছে।
১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে উত্থাপিত কিছু অভিযোগ ইতিমধ্যে আমলে এনে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান সিইসি।
তিনি জানান, ১১ দলীয় জোটের পক্ষ থেকে উত্থাপিত অভিযোগগুলো সমাধান করা হয়েছে। পুলিশ, প্রশাসন, বিজিবিসহ সংশ্লিষ্ট সব বাহিনী ও সংস্থাকে নির্বাচনি দায়িত্বে মোতায়েন করা হয়েছে।
সিইসি বলেন, সবার সহযোগিতা নিয়ে একটি সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করতে চাই। আমরা সংঘাতের সংস্কৃতি থেকে বেরিয়ে এসে উৎসবমুখর নির্বাচনের সংস্কৃতি গড়ে তুলতে চাই। দেশে একটি সুন্দর ও ইতিবাচক নির্বাচনি সংস্কৃতি প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য।
তিনি জানান, নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনসহ বিভিন্ন অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সেগুলো নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনের মতোই সমান অগ্রাধিকার দিয়ে এই উপনির্বাচন পরিচালনা করা হচ্ছে।
সকাল ৮টা থেকে এ উপনির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। যা বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত। মনিটারিং সেল পর্যবেক্ষণের সময় নির্বাচন কমিশনার ও সচিবও উপস্থিত ছিলেন।
The post ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচন: সুন্দর ও শান্তিপূর্ণ ভোট হচ্ছে: সিইসি first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





