‘নেতাকর্মীদের অপরাধ আড়ালের অপসংস্কৃতিতে তারেক রহমান গা ভাসাননি’
যশোর: নেতাকর্মীদের অপরাধ আড়াল করার অপসংস্কৃতিতে তারেক রহমান গা ভাসিয়ে দেননি বলে মন্তব্য করেছেন যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এমপি। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে যশোর শহরের টাউন হল ময়দানে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ‘যুব সমাবেশে’ এই মন্তব্য করেন তিনি। নুরুল ইসলাম নয়ন বলেন, ‘গত ১৬ বছর অনেক অত্যাচার সহ্য করেছে যুবদল। যুবদলের নেতাকর্মীদের ত্যাগ […] The post ‘নেতাকর্মীদের অপরাধ আড়ালের অপসংস্কৃতিতে তারেক রহমান গা ভাসাননি’ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

যশোর: নেতাকর্মীদের অপরাধ আড়াল করার অপসংস্কৃতিতে তারেক রহমান গা ভাসিয়ে দেননি বলে মন্তব্য করেছেন যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এমপি।
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে যশোর শহরের টাউন হল ময়দানে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ‘যুব সমাবেশে’ এই মন্তব্য করেন তিনি।
নুরুল ইসলাম নয়ন বলেন, ‘গত ১৬ বছর অনেক অত্যাচার সহ্য করেছে যুবদল। যুবদলের নেতাকর্মীদের ত্যাগ অনেক। তবুও বিগত সময়ে যারা নানা অন্যায়ের সঙ্গে জড়িয়ে পড়েছে, তাদের কারও বহিষ্কার, কারও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। কোথাও কমিটি বিলুপ্ত করা হয়েছে। বিগত সময়ে নেতাকর্মীদের অপরাধ আড়াল করার যে অপসংস্কৃতি সৃষ্টি হয়েছিল, সেই অপসংস্কৃতিতে তারেক রহমান গা ভাসিয়ে দেননি। বরং যতবড় নেতাই হোক না কেন; তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। আমরাও তার নির্দেশে কাউকে আশ্রয় প্রশ্রয় দেয়নি।’
বিএনপি সরকারকে যারা ব্যর্থ প্রমাণে ষড়যন্ত্র করেছে সেই ষড়যন্ত্রকারীদের রুখে দিতে নেতাকর্মীদের রাজপথে থাকার আহ্বান জানিয়ে নয়ন বলেন, ‘দেশ ও জনগণের স্বার্থে বিএনপি অনেক ত্যাগ স্বীকার করেছে। সেই ত্যাগের ফসল হলো আজকের বিএনপি সরকার গঠন। বিএনপি সরকারকে যারা ব্যর্থ প্রমাণে ষড়যন্ত্র করেছে; তাদের রাজপথে রুখে দিতে হবে। নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। ষড়যন্ত্রকারীদের রুখে দিতে নেতাকর্মীদের রাজপথে থাকতে হবে।’
বিএনপি যখনই সরকারের দায়িত্ব নেয় তখনই দেশে কোনো না কোনো অর্থনৈতিক সংকট থাকে মন্তব্য করে বলেন, ‘বিএনপি সরকার যখনই সরকারের দায়িত্ব নিয়েছে তখনই কোনো না কোনো অর্থনৈতিক সংকট ছিল। এবারের সংকট বিগত সময়ের চেয়ে বড়। এই বৈশ্বিক সংকটকে কাজে লাগিয়ে বিরোধী দল নানা অপতথ্য ছড়াচ্ছে। সংসদে বলে এক, সংসদের বাইরে বলে আরেক। যারা তারেক রহমানকে ভোট দিয়েছে, তারা যেমন তারেক রহমানের কাছে নিরাপদ। তেমনি যারা ভোট দেয়নি তারাও তারেক রহমানের কাছে নিরাপদ। সবাইকে সাথে নিয়ে তারেক রহমান মানবিক রাষ্ট্র গড়তে চান।’
জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা, যুগ্ম আহ্বায়ক কবির হোসেন বাবু, আমিনুর রহমান মধু, নাজমুল হোসেন বাবুল, আরিফুল ইসলাম আরিফ-সহ অন্যান্য নেতারা।
The post ‘নেতাকর্মীদের অপরাধ আড়ালের অপসংস্কৃতিতে তারেক রহমান গা ভাসাননি’ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





