চুয়েটে ৩৬ দিনের অচলাবস্থা কাটিয়ে শিক্ষা কার্যক্রম শুরু
চট্টগ্রাম: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) দীর্ঘ ৩৬ দিন স্থবির থাকার পর অবশেষে অ্যাকাডেমিক কার্যক্রমে ফিরেছেন শিক্ষার্থীরা। বুধবার (২৮ অক্টোবর) সকাল ৯টা থেকে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ক্লাস শুরু হয়। পরে ১১টা পর্যন্ত চলে ক্লাস। তবে আজ ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল কম। বিভাগের ২০২১, ২০২২ ও ২০২৩ ব্যাচের শিক্ষার্থীদের ক্লাস অনুষ্ঠিত হলেও অধিকাংশ […] The post চুয়েটে ৩৬ দিনের অচলাবস্থা কাটিয়ে শিক্ষা কার্যক্রম শুরু first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

চট্টগ্রাম: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) দীর্ঘ ৩৬ দিন স্থবির থাকার পর অবশেষে অ্যাকাডেমিক কার্যক্রমে ফিরেছেন শিক্ষার্থীরা।
বুধবার (২৮ অক্টোবর) সকাল ৯টা থেকে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ক্লাস শুরু হয়। পরে ১১টা পর্যন্ত চলে ক্লাস।
তবে আজ ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল কম। বিভাগের ২০২১, ২০২২ ও ২০২৩ ব্যাচের শিক্ষার্থীদের ক্লাস অনুষ্ঠিত হলেও অধিকাংশ শিক্ষার্থী এখনো ক্যাম্পাসে ফেরেননি।
নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ তালবী বলেন, ‘আজকে স্বল্প সংখ্যক শিক্ষার্থী নিয়েই ক্লাস অনুষ্ঠিত হয়েছে। রুটিন অনুযায়ী ল্যাব হওয়ার কথা ছিল, তবে আজকের ল্যাবটি আমরা বিভাগে কথা বলে স্থগিত করিয়েছি।’
তবে শ্রেণিকক্ষে ফিরলেও উপাচার্যকে ঘিরে সৃষ্ট সংকটের সমাধান হয়নি। সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমের পুনর্বহালের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। তাদের দাবি, অ্যাকাডেমিক কার্যক্রম চলবে, পাশাপাশি চলবে আন্দোলনও।
এদিকে, বিশ্ববিদ্যালয়ের চলমান সংকট নিরসনে ইউজিসির গঠিত ছয় সদস্যের প্রতিনিধি দল শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করেছে। দুপুরে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গেও বৈঠকের কথা রয়েছে প্রতিনিধি দলটির।
গত ২১ সেপ্টেম্বর চুয়েটের উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে কুয়েটের অধ্যাপক শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য নিয়োগ দেয় শিক্ষা মন্ত্রণালয়। এ সিদ্ধান্তের প্রতিবাদে ২২ সেপ্টেম্বর থেকে সর্বাত্মক শাটডাউন শুরু করেন শিক্ষার্থীরা। একই দাবিতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও কর্মবিরতি ও অসহযোগ কর্মসূচি পালন করছেন। ফলে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ক্লাস-পরীক্ষাসহ অধিকাংশ একাডেমিক কার্যক্রম বন্ধ হয়ে যায় ।
The post চুয়েটে ৩৬ দিনের অচলাবস্থা কাটিয়ে শিক্ষা কার্যক্রম শুরু first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





