ঠাকুরগাঁও উপ-নির্বাচনে ইসির পরীক্ষা, ব্যর্থ হলে আন্দোলন: ১১ দলীয় ঐক্য
ঢাকা: আগামীকাল ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচন সুষ্ঠু না হলে সারাদেশে আন্দোলন ছড়িয়ে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১-দলীয় জোটের সমন্বয়ক এ এইচ এম হামিদুর রহমান আযাদ। বুধবার (২৮ অক্টোবর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। জামায়াতের এই নেতা জানান, […] The post ঠাকুরগাঁও উপ-নির্বাচনে ইসির পরীক্ষা, ব্যর্থ হলে আন্দোলন: ১১ দলীয় ঐক্য first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ঢাকা: আগামীকাল ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচন সুষ্ঠু না হলে সারাদেশে আন্দোলন ছড়িয়ে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১-দলীয় জোটের সমন্বয়ক এ এইচ এম হামিদুর রহমান আযাদ।
বুধবার (২৮ অক্টোবর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
জামায়াতের এই নেতা জানান, ফোন নির্বাচন ও আসন্ন স্থানীয় নির্বাচন নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। এর আগেও নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করে উপ নির্বাচন নিয়ে কিছু অভিযোগ দিয়েছিলেন। সেসবের কিছু বিষয়ের ব্যবস্থা নেয়া হলেও বড় অভিযোগগুলোর বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়নি।
”আজকের বৈঠকে নির্বাচন কমিশন আমাদের আশ্বস্ত করেছে। কিন্তু কাল ভোটের মাঠে যদি বাস্তবতার সঙ্গে এ আশ্বাসের মিল না পাওয়া যায়, তাহলে ধরে নেবো এটি ছিল আইওয়াশ। ”
বৃহস্পতিবার নির্বাচন কমিশনের পরীক্ষা হবে, মন্তব্য করে তিনি বলেন, ” আশা করছি নির্বাচন কমিশন স্বাধীনভাবে দায়িত্ব পালনে সক্ষম হবে। এক্ষেত্রে ব্যর্থ হলে ১১ দলীয় জোটের চলমান আন্দোলন আরও জোরদার করা হবে। সারাদেশে আন্দোলন জোরদার হবে”।
হামিদুর রহমান জানান, তারা নির্বাচন কমিশনের কাছে চার দফা দাবি তুলে ধরেছেন। সেগুলো হলো ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনা মোতায়েন করা ; সেখানকার সদর আসনের উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রত্যাহার ও তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করা; আচরণবিধি লঙ্ঘনের সব ঘটনায় যথাযথ ব্যবস্থা নেয়া এবং ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে কেন্দ্রীয়ভাবে তার মনিটরিং এর ব্যবস্থা করা।
The post ঠাকুরগাঁও উপ-নির্বাচনে ইসির পরীক্ষা, ব্যর্থ হলে আন্দোলন: ১১ দলীয় ঐক্য first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





