ঢাকায় কাশ্মীর ব্ল্যাক ডে পালিত
ঢাকা: জম্মু ও কাশ্মীরের জনগণের প্রতি সংহতি প্রকাশ এবং কাশ্মীরিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের দাবিতে ঢাকায় ‘কাশ্মীর ব্ল্যাক ডে’ পালন করেছে পাকিস্তান হাইকমিশন। মঙ্গলবার (২৭ অক্টোবর) আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার পাকিস্তানি কমিউনিটির সদস্য, পাকিস্তানের বন্ধুপ্রতিম ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমের প্রতিনিধিদের স্বাগত জানান। অনুষ্ঠানে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফ এবং […] The post ঢাকায় কাশ্মীর ব্ল্যাক ডে পালিত first ap

ঢাকা: জম্মু ও কাশ্মীরের জনগণের প্রতি সংহতি প্রকাশ এবং কাশ্মীরিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের দাবিতে ঢাকায় ‘কাশ্মীর ব্ল্যাক ডে’ পালন করেছে পাকিস্তান হাইকমিশন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার পাকিস্তানি কমিউনিটির সদস্য, পাকিস্তানের বন্ধুপ্রতিম ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমের প্রতিনিধিদের স্বাগত জানান।
অনুষ্ঠানে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফ এবং উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সিনেটর মোহাম্মদ ইসহাক দারের বাণী পাঠ করে শোনানো হয়।
অনুষ্ঠানে বাংলাদেশিদের মধ্যে বক্তব্য দেন নাগরিক পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দীন। তিনি বলেন, বাংলাদেশের জনগণ কাশ্মীরের জনগনের আত্মনিয়ন্ত্রণ অধিকার, স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে বলে মন্তব্য করেন।
তিনি জাতিসংঘ ও বিশ্ব মানবাধিকার সংস্থাগুলোকে জাতিসংঘ সনদে প্রাপ্য নাগরিক অধিকার ও মানবাধিকার প্রতিষ্ঠায় কাশ্মীরের নিপীড়িত জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
তিনি নির্যাতিত কাশ্মীরের জনগের পক্ষে অব্যাহতভাবে সোচ্চার থাকায় পাকিস্তান সরকার ও জনগনের প্রতি কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে কাশ্মীর ব্ল্যাক ডে ১৯৪৭ থেকে এই পর্যন্ত সংগঠিত নিপীড়নের ওপরে একটি প্রামাণ্য চিত্র প্রদর্শিত হয়। অনুষ্ঠানে কাশ্মিরীদের মুক্তি, সুখ সমৃদ্ধি এবং বিশ্ব মুসলিমের ঐক্য ও সমৃদ্ধির কামনা করে মোনাজাত পরিচালনার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
The post ঢাকায় কাশ্মীর ব্ল্যাক ডে পালিত first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





