সাংবাদিক কামাল আতাতুর্ক মিসেল আর নেই
কুমিল্লা: দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি ও কুমিল্লার চান্দিনার সাংবাদিক মুন্সী কামাল আতাতুর্ক মিসেল আর নেই। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর ৫টা ৪০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪২ বছর। তিনি চান্দিনা উপজেলার ইলিয়টগঞ্জ মুন্সীবাড়ির মরহুম কামাল হোসেন মুন্সীর ছোট ছেলে। তিন ভাই ও দুই বোনের মধ্যে তিনি ছিলেন […] The post সাংবাদিক কামাল আতাতুর্ক মিসেল আর নেই first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

কুমিল্লা: দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি ও কুমিল্লার চান্দিনার সাংবাদিক মুন্সী কামাল আতাতুর্ক মিসেল আর নেই।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর ৫টা ৪০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪২ বছর। তিনি চান্দিনা উপজেলার ইলিয়টগঞ্জ মুন্সীবাড়ির মরহুম কামাল হোসেন মুন্সীর ছোট ছেলে। তিন ভাই ও দুই বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলে আবসান কামাল মুন্সী (৮) ও আরাবী কামাল মুন্সী (৩)সহ অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
তার মেঝো ভাই সাদাদ হোসেন রানা জানান, গতকাল রাত সারে ১২ টার দিকে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত সমস্যা দেখা দিলে মুন্সী কামাল আতাতুর্ক মিসেলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। পরে তাকে রাজধানীর একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিবিড় পরিচর্যায় চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়।
মরহুমের জানাজার নামাজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বাদ আসর দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ রাজেন্দ্র বিশ্বনাথ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন সম্পন্ন হয়।
সাংবাদিকতা জীবনে মুন্সী কামাল আতাতুর্ক মিসেল দৈনিক রূপসী বাংলা ও বাংলাদেশ সংবাদ সংস্থায় (বাসস) সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। দেশের ৬৪ জেলার বিভিন্ন প্রান্তে ঘুরে মানুষের দুর্ভোগ, সমস্যা, অনিয়ম ও মাঠপর্যায়ের নানা বাস্তবতা নিয়ে তিনি সংবাদ পরিবেশন করেছেন।
তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন এমপি, কৃষি, খাদ্য ও প্রাণীসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও মহানগর বিএনপির সভাপতি চেয়ারম্যান উদবাতুল বারী আবু, কুমিল্লা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, দৈনিক ইনকিলাবের সম্পাদক এ এম এম বাহাউদ্দীন, কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক, সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু,
কুমিল্লা ইয়ূথ জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি সেলিম রেজা মুন্সী, কুমিল্লা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ রাসেল এবং দৈনিক ভোরের কলামের সম্পাদক তওহিদ মাহমুদ অপু।
শোকবার্তায় তারা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
তারা বলেন, সাংবাদিক মুন্সী কামাল আতাতুর্ক মিসেল ছিলেন একজন নিষ্ঠাবান, সাহসী ও বস্তুনিষ্ঠ সাংবাদিক। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি মাঠপর্যায়ে ঘুরে মানুষের দুঃখ-কষ্ট, দুর্ভোগ, অনিয়ম এবং নানা অসংগতির চিত্র তুলে ধরেছেন। সংবাদ অনুসন্ধানে তার নিরলস প্রচেষ্টা ও সাংবাদিকতায় অবদান সহকর্মী ও পাঠকদের কাছে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
The post সাংবাদিক কামাল আতাতুর্ক মিসেল আর নেই first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





