গণভোটের রায় বাস্তবায়নে বাধা দিচ্ছে বিএনপি: এ টি এম আজহার

সিরাজগঞ্জ: গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়নে বিএনপি নানা অজুহাতে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও রংপুর-২ আসনের সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম। তিনি বলেন, ‘জনগণের মতামতকে পাশ কাটিয়ে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হলে তা মেনে নেওয়া হবে না।’ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১২টার দি‌কে সিরাজগঞ্জের হাটিকুমরুলে […] The post গণভোটের রায় বাস্তবায়নে বাধা দিচ্ছে বিএনপি: এ টি এম আজহার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

গণভোটের রায় বাস্তবায়নে বাধা দিচ্ছে বিএনপি: এ টি এম আজহার
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ২২:০০  

সিরাজগঞ্জ: গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়নে বিএনপি নানা অজুহাতে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও রংপুর-২ আসনের সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম।

তিনি বলেন, ‘জনগণের মতামতকে পাশ কাটিয়ে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হলে তা মেনে নেওয়া হবে না।’

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১২টার দি‌কে সিরাজগঞ্জের হাটিকুমরুলে ন্যাশনাল ফুড ভিলেজ হোটেলের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার্চ কর্মসূচি সফল করার উদ্দেশ্যে এ আয়োজন করা হয়।

এ টি এম আজহারুল ইসলাম বলেন, ‘গণভোটের রায়ের প্রতি সম্মান প্রদর্শন করা রাজনৈতিক দলগুলোর দায়িত্ব। কিন্তু বিএনপি জনগণের মতামত কার্যকর না করে বিভিন্ন অজুহাত তুলে ধরছে।’ এতে জনগণের সঙ্গে প্রতারণা করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, ‘দাবি আদায়ে সংসদ থেকে ওয়াকআউটসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে ১১ দলীয় জোট। প্রতিবাদ ও দাবি জানানোর পরও কার্যকর পদক্ষেপ না আসায় আন্দোলন অব্যাহত রয়েছে।’

জামায়াতের এ নেতা বলেন, ‘আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চের মাধ্যমে সরকারের কাছে জনগণের দাবি আরও জোরালোভাবে উপস্থাপন করা হবে।’ কর্মসূচিতে নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণ প্রত্যাশা করে তিনি শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান-সহ সিরাজগঞ্জ, নাটোর ও বগুড়ার নেতারা উপস্থিত ছিলেন।

The post গণভোটের রায় বাস্তবায়নে বাধা দিচ্ছে বিএনপি: এ টি এম আজহার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.