নোয়াখালীতে বাস-নিয়ন্ত্রণ হারিয়ে খালে, আহত ১১

নোয়াখালী: নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বেপরোয়া গতির ‘বাঁধন’ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উলটে গিয়ে খালে পড়ে গেছে। এতে বাসে থাকা প্রায় ১১ জন যাত্রী আহত হয়েছেন। সোমবার দিবাগত রাত ৩টার দিকে সোনাপুর–সুবর্ণচর সড়কের হারিছ চৌধুরী বাজারের উত্তর পাশে প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বাঁধন পরিবহনের বাসটি চট্টগ্রাম থেকে নোয়াখালীর সুবর্ণচরের উদ্দেশে […] The post নোয়াখালীতে বাস-নিয়ন্ত্রণ হারিয়ে খালে, আহত ১১ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

নোয়াখালীতে বাস-নিয়ন্ত্রণ হারিয়ে খালে, আহত ১১
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:০০  

নোয়াখালী: নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বেপরোয়া গতির ‘বাঁধন’ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উলটে গিয়ে খালে পড়ে গেছে। এতে বাসে থাকা প্রায় ১১ জন যাত্রী আহত হয়েছেন।

সোমবার দিবাগত রাত ৩টার দিকে সোনাপুর–সুবর্ণচর সড়কের হারিছ চৌধুরী বাজারের উত্তর পাশে প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বাঁধন পরিবহনের বাসটি চট্টগ্রাম থেকে নোয়াখালীর সুবর্ণচরের উদ্দেশে আসছিল। সোনাপুর–সুবর্ণচর সড়কে প্রবেশের পর বাসটির গতি ছিল অনেক বেশি। তখন চালকের পরিবর্তে হেলপার বাসটি চালাচ্ছিলেন বলে যাত্রীরা অভিযোগ করেন।

দুর্ঘটনার পর খবর পেয়ে কর্তব্যরত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় বাসের ভেতর থেকে যাত্রীদের উদ্ধার করে। তবে ঘটনাস্থলে বাসের চালক ও হেলপারকে পাওয়া যায়নি বলে জানা গেছে।

যাত্রীরা জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের সদস্যরা। তবে তারা পৌঁছানোর আগেই বাসের সব যাত্রী বের হয়ে যান। প্রাথমিকভাবে অতিরিক্ত গতির কারণেই বাসটি দুর্ঘটনার কবলে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।

চরজব্বর থানার অফিসার ইন চার্জ (ওসি) রফিকুল হাসান বলেন, বাঁধন পরিবহনের বাস দুর্ঘটনার খবর পেয়ে থানার কর্তব্যরত পুলিশ ঘটনাস্থলে যায়। দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত সহযোগিতা চলমান রয়েছে।

The post নোয়াখালীতে বাস-নিয়ন্ত্রণ হারিয়ে খালে, আহত ১১ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.