মালয়েশিয়ায় প্রবাসীদের প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে রাখার জন্য অনুরোধ
মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসীদের নাম নিজেদের অভিবাসন সংক্রান্ত প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে রাখার জন্য অনুরোধ করেছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর )সকালে বাংলাদেশ হাইকমিশন এই অনুরোধ জানায়। বাংলাদেশ হাইকমিশন বলছে, মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মালয়েশিয়ান ইমিগ্রেশন ডিপার্টমেন্টের দেশব্যাপী চলমান অভিযানের প্রেক্ষাপটে ইমিগ্রেশনের কর্মকর্তাগণ আজ কুয়ালালামপুরের ই-এসকেএল (ESKL) ভবনসংলগ্ন এলাকায় এবং ভবনের নিচতলায় […] The post মালয়েশিয়ায় প্রবাস

মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসীদের নাম নিজেদের অভিবাসন সংক্রান্ত প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে রাখার জন্য অনুরোধ করেছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর )সকালে বাংলাদেশ হাইকমিশন এই অনুরোধ জানায়।
বাংলাদেশ হাইকমিশন বলছে, মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মালয়েশিয়ান ইমিগ্রেশন ডিপার্টমেন্টের দেশব্যাপী চলমান অভিযানের প্রেক্ষাপটে ইমিগ্রেশনের কর্মকর্তাগণ আজ কুয়ালালামপুরের ই-এসকেএল (ESKL) ভবনসংলগ্ন এলাকায় এবং ভবনের নিচতলায় অবস্থানরত কিছু সংখ্যক প্রবাসী বাংলাদেশিকে সাময়িকভাবে জিজ্ঞাসাবাদ করে।
বাংলাদেশ হাইকমিশন তাৎক্ষণিকভাবে এ বিষয়ে মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করে।
ইমিগ্রেশন পুলিশ সেবা প্রত্যাশীদের পাসপোর্ট এনরোলমেন্ট সংক্রান্ত অ্যাপয়েন্টমেন্ট এবং পাসপোর্ট ডেলিভারি স্লিপ দেখার পর তাদের ছেড়ে দেয়।
প্রবাসে যেকোনো দাপ্তরিক কাজে চলাচলের ক্ষেত্রে সবসময় প্রয়োজনীয় ও বৈধ নথিপত্র সাথে রাখার জন্য সকল প্রবাসীদেরকে অনুরোধ করা হচ্ছে।
হাইকমিশনের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে মালয়েশিয়ান সরকারের সাথে এ বিষয়ে যোগাযোগ অব্যাহত রয়েছে।
The post মালয়েশিয়ায় প্রবাসীদের প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে রাখার জন্য অনুরোধ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





