মোহাম্মদপুরে সাবেক এমপি আজিজুল হক আরজু আটক

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া থেকে পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার মো. আজিজুল হক আরজুকে (৬৯) আটক করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড় ১০টার দিকে মোহাম্মদপুরের লালমাটিয়া মীনাবাজারের সামনে থেকে স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীদের সহায়তায় মোহাম্মদপুর থানা পুলিশ তাকে আটক করে। পুলিশ সূত্রে জানা গেছে, আটককালে ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে ধস্তাধস্তিতে তিনি মৃদু আঘাতপ্রাপ্ত হন। এছাড়া […] The post মোহাম্মদপুরে সাবেক এমপি আজিজুল হক আরজু আটক first appeared on Sarabangla | Breaking News | S

মোহাম্মদপুরে সাবেক এমপি আজিজুল হক আরজু আটক
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০  

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া থেকে পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার মো. আজিজুল হক আরজুকে (৬৯) আটক করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড় ১০টার দিকে মোহাম্মদপুরের লালমাটিয়া মীনাবাজারের সামনে থেকে স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীদের সহায়তায় মোহাম্মদপুর থানা পুলিশ তাকে আটক করে।

পুলিশ সূত্রে জানা গেছে, আটককালে ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে ধস্তাধস্তিতে তিনি মৃদু আঘাতপ্রাপ্ত হন। এছাড়া তিনি আগে থেকেই হৃদরোগে ভুগছিলেন। শারীরিক অসুস্থতার বিষয়টি বিবেচনায় নিয়ে আটক সাবেক এই সংসদ সদস্যকে পুলিশ প্রহরায় এবং তার পরিবারের উপস্থিতিতে চিকিৎসার জন্য চিকিৎসকের কাছে পাঠানো হয়েছে।

মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বর্তমানে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

উল্লেখ্য, খন্দকার মো. আজিজুল হক আরজু ২০১৪ সালে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে পাবনা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

 

The post মোহাম্মদপুরে সাবেক এমপি আজিজুল হক আরজু আটক first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.