বাগেরহাটে ১৫৬০০ লিটার অবৈধ সয়াবিন তেলসহ ব্যবসায়ী আটক
বাগেরহাট: বাগেরহাটের মোংলায় এক মুদি ব্যবসায়ীর গোডাউনে কোস্ট গার্ড, পুলিশ, উপজেলা প্রশাসন ও গোয়েন্দা সংস্থার যৌথ অভিযানে চোরাচালানের মাধ্যমে আনা ১৫ হাজার ৬০০ লিটার অবৈধ অপরিশোধিত সয়াবিন তেল জব্দ করা হয়েছে। এ সময় দোকানের মালিক মোহাম্মদ সবুরকে (৪৮) আটক করেছে যৌথবাহিনী। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে মোংলা পৌর শহরের প্রধান বাজারের ‘মেসার্স শোভা স্টোর’-এর মালিক সবুরের […] The post বাগেরহাটে ১৫৬০০ লিটার অবৈধ সয়াবিন তেলসহ ব্যবসায়ী আটক first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাগেরহাট: বাগেরহাটের মোংলায় এক মুদি ব্যবসায়ীর গোডাউনে কোস্ট গার্ড, পুলিশ, উপজেলা প্রশাসন ও গোয়েন্দা সংস্থার যৌথ অভিযানে চোরাচালানের মাধ্যমে আনা ১৫ হাজার ৬০০ লিটার অবৈধ অপরিশোধিত সয়াবিন তেল জব্দ করা হয়েছে। এ সময় দোকানের মালিক মোহাম্মদ সবুরকে (৪৮) আটক করেছে যৌথবাহিনী।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে মোংলা পৌর শহরের প্রধান বাজারের ‘মেসার্স শোভা স্টোর’-এর মালিক সবুরের গোডাউনে এ যৌথ অভিযান পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড, পুলিশ, প্রশাসন ও জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) সমন্বয়ে গঠিত যৌথবাহিনী এই অভিযান চালায়। এ সময় ব্যবসায়ী সবুরের গোডাউন থেকে ৭৮টি ব্যারেলে রক্ষিত চোরাচালানের মোট ১৫ হাজার ৬০০ লিটার অপরিশোধিত সয়াবিন তেল জব্দ করা হয়।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে অপরিশোধিত এসব তেলের সঙ্গে ক্ষতিকর ভেজাল উপাদান মিশিয়ে বাজারে বিক্রি করে আসছিলেন তিনি।
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার সুমী। যৌথ এই অভিযানে কোস্ট গার্ডের সঙ্গে পুলিশ এবং এনএসআই-এর কর্মকর্তারাও সক্রিয়ভাবে অংশ নেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী বলেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথভাবে এ অভিযান চালিয়ে ৭৮ ব্যারেল অবৈধ তেল জব্দ করা হয়েছে। পরবর্তী সময়ে আদালতের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এদিকে মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আতিকুর রহমান বলেন, ‘যৌথ অভিযানের মাধ্যমে অসাধু ব্যবসায়ী সবুরকে আটক করা হয়েছে। জব্দকৃত তেল পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং এই তেল জব্দের ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।’
উল্লেখ্য, এর আগেও র্যাবের অভিযানে ওই ব্যবসায়ীর গোডাউন থেকে অবৈধভাবে মজুত করা বিপুল পরিমাণ ভোজ্য তেল জব্দ করা হয়েছিল।
The post বাগেরহাটে ১৫৬০০ লিটার অবৈধ সয়াবিন তেলসহ ব্যবসায়ী আটক first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





