গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধান করে বন্ধ মিল-কারখানা চালুর দাবি
রাজবাড়ী: ‘শ্রমিক বাঁচাও, শিল্প-কারখানা বাঁচাও, দেশ বাঁচাও’—এই স্লোগানকে সামনে রেখে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান, বন্ধ মিল-কারখানা পুনরায় চালু এবং শ্রমিকদের কর্মসংস্থান নিশ্চিত করার দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্বরে সিপিবি রাজবাড়ী জেলা কমিটির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সিপিবি রাজবাড়ী জেলা কমিটির সভাপতি […] The post গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধান করে বন্ধ মিল-কারখানা চালুর দাবি first appeared o

রাজবাড়ী: ‘শ্রমিক বাঁচাও, শিল্প-কারখানা বাঁচাও, দেশ বাঁচাও’—এই স্লোগানকে সামনে রেখে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান, বন্ধ মিল-কারখানা পুনরায় চালু এবং শ্রমিকদের কর্মসংস্থান নিশ্চিত করার দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্বরে সিপিবি রাজবাড়ী জেলা কমিটির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সিপিবি রাজবাড়ী জেলা কমিটির সভাপতি কমরেড আব্দুস সামাদ মিয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদক কমরেড সুশান্ত রায়, বাংলাদেশ জাসদের রাজবাড়ী জেলা সভাপতি স্বপন কুমার দাস, সিপিবি রাজবাড়ীর সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম মোস্তফা, কৃষক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মণ্ডল, বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম স্বপন এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক উৎসব চক্রবর্তী। সমাবেশ সঞ্চালনা করেন সিপিবি রাজবাড়ী জেলা কমিটির সাধারণ সম্পাদক ধীরেন্দ্র নাথ দাশ।
সমাবেশে বক্তারা বলেন, ২০২৪ সালে শেখ হাসিনার বিরুদ্ধে সংঘটিত গণঅভ্যুত্থানে দেশের কৃষক, শ্রমিক, ছাত্র ও সাধারণ মানুষ অংশ নিয়েছিলেন। কিন্তু বর্তমানে কেউ কেউ সেই গণঅভ্যুত্থানের কৃতিত্ব নিজেদের বলে দাবি করছেন।
তারা বলেন, গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে দেশের বিভিন্ন শিল্প-কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। এতে ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি শ্রমিকেরা কর্মসংস্থান হারাচ্ছেন। লাখ লাখ শ্রমিক বেকার হয়ে পড়ছেন। তাই দ্রুত গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান করে বন্ধ মিল-কারখানাগুলো চালুর উদ্যোগ নিতে হবে।
তারা আরও বলেন, ‘কৃষকেরা প্রয়োজনীয় সার পাচ্ছেন না। একই সঙ্গে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও ক্রমাগত বাড়ছে। এসব সংকট মোকাবিলায় সরকারকে কার্যকর ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ নিতে হবে।’
এ ছাড়া বক্তারা দেশের শিল্প ও শ্রমিকদের স্বার্থে নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি বন্ধ শিল্পপ্রতিষ্ঠানগুলো রাষ্ট্রীয় উদ্যোগে পুনরায় চালু করে শ্রমিকদের কর্মসংস্থান নিশ্চিত এবং উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তোলার আহ্বান জানান।
The post গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধান করে বন্ধ মিল-কারখানা চালুর দাবি first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





