আইসিসিবি-তে সুপারসেল কার বাজার

গাড়ি বিক্রিতে ডিজিটাল সুবিধা

  • গাড়ির ইতিহাস ও যন্ত্রাংশের ত্রুটি শনাক্তে আধুনিক প্রযুক্তিনির্ভর যাচাই ব্যবস্থা।
  • ইলেকট্রিক ও হাইব্রিড মডেলে ৮০ শতাংশ পর্যন্ত দ্রুত ব্যাংক ঋণ।
  • মধ্যস্বত্বভোগী ছাড়া সরাসরি মালিক ও ক্রেতার মধ্যে স্বচ্ছ লেনদেন।

গাড়ি বিক্রিতে ডিজিটাল সুবিধা
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:৫৬  

অটোমোবাইল প্রকৌশল ও আধুনিক প্রযুক্তিনির্ভর কারিগরি যাচাই সুবিধা নিয়ে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) দ্বিতীয় সপ্তাহের মতো শুরু হয়েছে 'সুপারসেল কার বাজার'।

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ সকাল থেকেই ভেন্যুতে কারিগরি মান ও মডেলভেদে সারি সারি গাড়ি প্রদর্শন করা হয়। প্রযুক্তিগত ত্রুটি ও যন্ত্রাংশের বর্তমান অবস্থা পরীক্ষার পর সরাসরি টেস্ট ড্রাইভের মাধ্যমে ক্রেতা-বিক্রেতার মধ্যে স্বচ্ছ লেনদেনের সুযোগ তৈরি হয়েছে এ প্ল্যাটফর্মে।

এই বাজারে তথ্য সহায়তা ডেস্কের মাধ্যমে গাড়ির মডেল, নির্মাণ প্রযুক্তি ও বাজারমূল্যের ডাটাবেজ সরবরাহ করা হচ্ছে। গাড়ি বিক্রেতা প্রতিষ্ঠান ও মালিকপক্ষের প্রতিনিধিরা গাড়ির পূর্ণাঙ্গ সার্ভিসিং ইতিহাস, ইঞ্জিনের কর্মক্ষমতা এবং প্রতিটি পার্টসের মেকানিক্যাল কন্ডিশন কারিগরিভাবে ক্রেতাদের সামনে তুলে ধরছেন। পাশাপাশি বিশেষ মডেলগুলোকে আলাদাভাবে উপস্থাপনের জন্য একটি ‘স্পেশাল ডিসপ্লে র‍্যাম্প’ ব্যবহার করা হচ্ছে, যার মাধ্যমে বিক্রি হওয়া গাড়িটি যথাযথ প্রক্রিয়ায় হস্তান্তর করা হয়।

ইলেকট্রিক ও হাইব্রিড প্রযুক্তিচালিত গাড়ির সম্প্রসারণে সহায়ক পদক্ষেপ হিসেবে বাজারে তাৎক্ষণিক ব্যাংক ঋণের সুবিধাও রয়েছে। এনআরবি ব্যাংকের সেলস বিভাগের সিনিয়র ম্যানেজার মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বরাতে জানানো হয়, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসারে ইলেকট্রিক ও হাইব্রিড মডেলের ক্ষেত্রে ৮০ লাখ টাকা পর্যন্ত ৮০ শতাংশ লোন দেওয়ার পাশাপাশি ব্যবহৃত সাধারণ গাড়ির ক্ষেত্রে মূল্যের ৫০ শতাংশ ঋণ দেওয়া হচ্ছে। প্রয়োজনীয় নথি পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে এ সংক্রান্ত সিদ্ধান্ত চূড়ান্ত করা হচ্ছে বলেও নিশ্চিত করা হয়।

বাজারের সরাসরি বেচাকেনা নিয়ে এইজ মোটরের প্রতিষ্ঠাতা জুবায়ের হাসান জানালেন, বনানী ২ নম্বর রোডে তাদের নিজস্ব শোরুম থাকা সত্ত্বেও এখানে সরাসরি মূল্যায়নের ভিত্তিতে ক্রেতাদের কাছে গাড়ি বিক্রি সহজ হচ্ছে। কারিগরিভাবে যাচাই শেষে চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা এক ক্রেতার কাছে একটি ২০০৫ মডেলের গাড়ি হস্তান্তরের তথ্যও উল্লেখ করা হয়।

 ম্যাকানিকাল ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম জানালেন, এই বাজারে বিক্রেতা , মধ্যস্বত্বভোগীদের হস্তক্ষেপ ছাড়া সরাসরি দরদাম ও মেকানিক্যাল পর্যালোচনার সুযোগ থাকায় ক্রেতাদের আস্থা বৃদ্ধি পাচ্ছে।

প্রাইম কার সিলেকশনের প্রতিনিধি রাকিবুল ইসলাম জানান, সরাসরি মালিক-ক্রেতা যোগাযোগের মাধ্যমে স্বচ্ছ নথিপত্র নিশ্চিত করে গাড়ি কেনাবেচা চলছে। প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বাজারটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকছে।
 //ডিবিটেক/বিএনএন/এসএমই/এমআইএসটি//