সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার
বরিশাল: বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় সমকাল ব্যুরো অফিস থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার মরদেহটি উদ্ধার করা হয়। জানা গেছে, পুলক চ্যাটার্জি ২ বছর আগে সমকাল থেকে চাকরিচ্যুত হয়েছিলেন। এরপর তিনি নিসঃঙ্গ জীবন-যাপন করেন। বর্তমান দৈনিক […] The post সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

বরিশাল: বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় সমকাল ব্যুরো অফিস থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার মরদেহটি উদ্ধার করা হয়।
জানা গেছে, পুলক চ্যাটার্জি ২ বছর আগে সমকাল থেকে চাকরিচ্যুত হয়েছিলেন। এরপর তিনি নিসঃঙ্গ জীবন-যাপন করেন।
বর্তমান দৈনিক সমকালের ব্যুরোর দায়িত্বে থাকা সুমন চৌধুরী জানান, পুলক চ্যাটার্জির কাছে অফিসের একটা চাবি থাকতো। তিনি প্রায়শই রাতে এসে অফিস খুলে সময় কাটাতেন। শুক্রবার সন্ধ্যায় এসে তিনি দেখেন ভিতর থেকে অফিস তালাবদ্ধ। দরজা একটু ফাঁক করে দেখতে পান গলায় ফাঁস লাগানো অবস্থায় পুলক চ্যাটার্জি ঝুলছেন। এ সময় দ্রুত পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে দরজা ভেঙ্গে পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার করে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উপস্থিত লোকজনের সামনে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় সিআইডির একটি দল তদন্ত করবে।
পুলক চ্যাটার্জির মৃত্যুর খবরে বরিশালের সাংবাদিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
The post সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





