জুলাই মাসের সেবার মান রিপোর্টে জেলা ও উপজেলা পর্যায়ের নেটওয়ার্কে শীর্ষস্থান অর্জন

বিটিআরসির কিউওএস মূল্যায়নে ১১টির মধ্যে ৮ কেপিয়াইয়ে শীর্ষে বাংলালিংক

  • বিটিআরসির জুলাই ২০২৬ কোয়ালিটি অব সার্ভিস (QoS) মূল্যায়নে ১১টি কেপিআইয়ের মধ্যে ৮টিতে প্রথম বাংলালিংক
  • প্রথমবারের মতো অপারেটরদের জমা দেওয়া তথ্য যাচাই-বাছাই করে জাতীয়, জেলা ও উপজেলা পর্যায়ে রিপোর্ট প্রকাশ করেছে বিটিআরসি
  • ফোরজি থ্রুপুট, ভোল্টি কল সেটআপ, সিএসএফবি এবং এসএমএস কমপ্লিশনসহ আটটি গুরুত্বপূর্ণ সূচকে এগিয়ে অপারেটরটি

বিটিআরসির কিউওএস মূল্যায়নে ১১টির মধ্যে ৮ কেপিয়াইয়ে শীর্ষে বাংলালিংক
৯ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:২২  

ঢাকা: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) জুলাই ২০২৬-এর সেবার মান বা কোয়ালিটি অব সার্ভিস (QoS) সংক্রান্ত মাসিক মূল্যায়নে জাতীয়, জেলা ও উপজেলা পর্যায়ের সার্বিক নেটওয়ার্ক কমপ্লায়েন্সে শীর্ষস্থান অর্জন করেছে দেশের শীর্ষ ডিজিটাল অপারেটর বাংলালিংক। বিটিআরসির মূল্যায়িত ১১টি মূল কর্মক্ষমতা সূচকের (কেপিআই) মধ্যে ৮টিতেই প্রথম স্থান অধিকার করেছে প্রতিষ্ঠানটি। ৯ সেপ্টেম্বর, ২০২৬ বুধবার অপারেটরটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রামীণফোন, রবি ও টেলিটকসহ দেশের সব সেলুলার মোবাইল ফোন অপারেটরদের জন্য প্রকাশিত এই প্রতিবেদনে মোবাইল নেটওয়ার্কের বাস্তব সক্ষমতা ও নিয়ন্ত্রণমূলক কমপ্লায়েন্সের চিত্র উঠে এসেছে। উল্লেখযোগ্য বিষয় হলো, প্রথমবারের মতো মোবাইল অপারেটরদের জমা দেওয়া কিউওএস রিপোর্ট বিটিআরসি সরাসরি পর্যালোচনা ও যাচাই-বাছাই (রিকনসিলিয়েশন) করেছে, যার মাধ্যমে জাতীয় স্তর থেকে তৃণমূলের উপজেলা পর্যায় পর্যন্ত নিখুঁত পারফরম্যান্স ডেটা মূল্যায়ন করা সম্ভব হয়েছে।

বিটিআরসির জুলাই ২০২৬-এর মূল্যায়নে যেসব ৮টি সূচকে বাংলালিংক শীর্ষে অবস্থান করছে, সেগুলো হলো—টুজি কল সেটআপ সাকসেস রেট, ফোরজি গড় ইউজার ইকুইপমেন্ট (UE) থ্রুপুট ডাউনলিংক, ফোরজি ই-র‍্যাব নন-রিটেইনেবিলিটি, ভোল্টি (VoLTE) কল সেটআপ সাকসেস, ভোল্টি কল ড্রপ/অস্বাভাবিক রিলিজ রেট, মিক্সড ভয়েস সেটআপ সাকসেস, সার্কিট সুইচড ফলব্যাক (CSFB) সাকসেস এবং এসএমএস কমপ্লিশন। আগে যেখানে অপারেটররা কেবল জাতীয় পর্যায়ের সামগ্রিক ডেটা দিত, নতুন কাঠামোর আওতায় বিটিআরসির স্বতন্ত্র ভেরিফিকেশন পদ্ধতি স্থানীয় পর্যায়ে নেটওয়ার্কের স্বচ্ছতা অনেক বাড়িয়ে দিয়েছে।

এই অর্জনের বিষয়ে বাংলালিংকের চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তৈমুর রহমান বলেন, "এই স্বীকৃতি আমাদের নেটওয়ার্ক আর্কিটেকচার এবং কাঠামোগত কর্মক্ষমতার প্রতি দৃঢ় প্রতিশ্রুতির প্রতিফলন। দেশজুড়ে নিরবচ্ছিন্ন নেটওয়ার্ক স্থিতিশীলতা বজায় রাখতে এবং অবকাঠামোগত দক্ষতা বাড়িয়ে গ্রাহকদের সবচেয়ে নির্ভরযোগ্য সংযোগ দিতে আমরা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছি।"

বর্তমানে বাংলালিংক স্টারলিংকের সহায়তায় ডিরেক্ট-টু-সেল স্যাটেলাইট সংযোগ এবং ইনডোর নেটওয়ার্ক উন্নত করতে ভয়েস ওভার ওয়াই-ফাই (VoWiFi) সেবা সম্প্রসারণ করছে। পাশাপাশি দেশের সর্ববৃহৎ বিনোদন ও ওটিটি প্ল্যাটফর্ম ‘টফি’ এবং আর্থিক লেনদেন সেবা ‘মুক্ত পে’ পরিচালনার মাধ্যমে সম্পূর্ণ ডিজিটাল ইকোসিস্টেম হিসেবে গ্রাহকসেবা নিশ্চিত করছে অপারেটরটি।

//ডিবিটেক/এফটিপি/বিকেআর/এফওইটি//