বিমানবন্দর এলাকার সেন্টার পয়েন্টের আগুন নিয়ন্ত্রণে
ঢাকা: শাহজালাল বিমানবন্দর এলাকায় সেন্টার পয়েন্ট শপিং মলের ফুডকোর্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের স্টেশন অফিসার তালহা বিন জসিম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে বিমানবন্দরের পাশে একটি শপিং […] The post বিমানবন্দর এলাকার সেন্টার পয়েন্টের আগুন নিয়ন্ত্রণে first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ঢাকা: শাহজালাল বিমানবন্দর এলাকায় সেন্টার পয়েন্ট শপিং মলের ফুডকোর্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের স্টেশন অফিসার তালহা বিন জসিম এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজ দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে বিমানবন্দরের পাশে একটি শপিং মলে আগুন লাগার খবর পাই। এরপর ১টা ৫ মিনিটের দিকে আমাদের ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনা স্থলে পৌঁছায়।
তালহা বিন জসিম বলেন, উত্তরা এবং বিমানবন্দর ফায়ার স্টেশন এর ৬টি ইউনিটের চেষ্টায় ৬ তলা ভবনের পাঁচতলায় রেস্টুরেন্টের আগুন দুপুর ১টা ৪০ মিনিটের দিকে নিয়ন্ত্রণে আসে। এখন পর্যন্ত কোনো হতাহতের খুব পাওয়া যায়নি।
The post বিমানবন্দর এলাকার সেন্টার পয়েন্টের আগুন নিয়ন্ত্রণে first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





