টাইপ-সি চার্জিং ও এফএম রেডিও নিয়ে এলো মটোরোলা এ৩০০ ২০২৬

দেশের বাজারে মটোরোলার নতুন ফিচার ফোন 'এ৩০০'

  • বাজারে এলো মটোরোলা এ৩০০ ২০২৬ মডেলের নতুন ফিচার ফোন
  • রয়েছে টাইপ-সি চার্জিং, ব্লুটুথ ৫.৩ ও তারবিহীন এফএম রেডিও
  • দুটি আকর্ষণীয় রঙে ফোনটির দাম রাখা হয়েছে ২,৩৫০ টাকা

দেশের বাজারে মটোরোলার নতুন ফিচার ফোন 'এ৩০০'
২৫ জুলাই, ২০২৬ ১৩:৩৬  
২৫ জুলাই, ২০২৬ ২২:০৬  

দেশের বাজারে নতুন ফিচার ফোন নিয়ে এসেছে বৈশ্বিক মোবাইল ব্র্যান্ড মটোরোলা। ‘মটোরোলা এ৩০০ ২০২৬’ (Motorola A300 2026) মডেলের এই ডিভাইসটি বাংলাদেশে বাজারজাত করছে মটোরোলা ফিচার ফোনের একমাত্র পরিবেশক টেকটাইম বিজনেস সলিউশনস লিমিটেড।

সাধারণ ফিচার ফোন ব্যবহারকারীদের দৈনন্দিন চাহিদার কথা মাথায় রেখে ফোনটিতে যুক্ত করা হয়েছে আধুনিক সব সুবিধা। দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপের পাশাপাশি এতে রয়েছে ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্ট, ব্লুটুথ ৫.৩, তারবিহীন (ওয়্যারলেস) এফএম রেডিও এবং বাংলা কি-প্যাড। এ ছাড়া নিরাপত্তা ও সুবিধার জন্য রয়েছে অটো কল রেকর্ডিং ফিচার। ২ ইঞ্চির ডিসপ্লেসমৃদ্ধ এই ফোনটিতে ডুয়াল সিম ব্যবহার, মেমরি কার্ড সাপোর্ট, ৩.৫ মিলিমিটার অডিও জ্যাক ও শক্তিশালী এলইডি টর্চলাইট সুবিধা রাখা হয়েছে। গ্রাহকরা ফোনটিতে অফিশিয়াল ওয়ারেন্টিও পাবেন।

টেকটাইম বিজনেস সলিউশনস লিমিটেডের পরিচালক আসিফুর রহমান খান জানান, সহজ ব্যবহার, নির্ভরযোগ্যতা ও দীর্ঘ ব্যাটারি ব্যাকআপের সমন্বয়ে তৈরি এই ফোনটি গ্রাহকদের মন জয় করবে। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক সাকিব আরাফাত বলেন, বিশ্বখ্যাত ব্র্যান্ড মটোরোলার এই নতুন ফোনটি উন্মোচন করতে পেরে তারা আনন্দিত এবং ভবিষ্যতে আরও নতুন চমক নিয়ে আসার পরিকল্পনা রয়েছে। মটোরোলা এ৩০০ ২০২৬ ফোনটির মূল্য নির্ধারণ করা হয়েছে ২,৩৫০ টাকা। এটি কালো ও হালকা বেগুনি—এই দুটি রঙে পাওয়া যাচ্ছে।

//ডিবিটেক/ এফাএ /এনআই//