আইফোন থেকে অ্যান্ড্রয়েডে পরিবর্তন আরও সহজ করছে গুগল
আইফোন ব্যবহারকারীদের স্বাচ্ছন্দ্যে অ্যান্ড্রয়েড ইকোসিস্টেমে স্থানান্তরের সুবিধার্থে 'অ্যান্ড্রয়েড ১৭' অপারেটিং সিস্টেমে সরাসরি একটি নতুন মাইগ্রেশন সিস্টেম যুক্ত করেছে গুগল। পৃথক কোনো অ্যাপ ডাউনলোড না করেই তারবিহীন উপায়ে আইফোন থেকে বিভিন্ন ধরনের ডেটা ও ফাইল নতুন অ্যান্ড্রয়েড ফোনে স্থানান্তর করা যাবে।
ডেটা স্থানান্তরের নতুন সুবিধা
আগের সাধারণ ডেটা ট্রান্সফারের সীমানা পেরিয়ে এই নতুন প্রক্রিয়ায় ব্যবহারকারীরা তাদের প্রয়োজনীয় প্রায় সব ডিজিটাল তথ্য সহজেই স্থানান্তর করতে পারবেন। আগে শুধুমাত্র ছবি, ভিডিও, কনট্যাক্ট, মেসেজ এবং ক্যালেন্ডার তথ্য স্থানান্তর করা গেলেও এবার তার সাথে গুগল অ্যাকাউন্ট, সংরক্ষিত পাসওয়ার্ড, ওয়াই-ফাই ক্রেডেনশিয়াল এবং সেলুলার সেবার ই-সিম স্থানান্তর করা যাবে।
যেসব ডিভাইসে পাওয়া যাবে এই সুবিধা
গুগলের পিক্সেল সিরিজের নির্বাচিত স্মার্টফোনগুলোতে এই আপডেটটি ইতিমধ্যে পৌঁছাতে শুরু করেছে। এছাড়া সদ্য উন্মোচিত স্যামসাংয়ের 'গ্যালাক্সি জেড ফ্লিপ ৮' এবং 'গ্যালাক্সি জেড ফোল্ড ৮' স্মার্টফোনেও ফিচারটি যুক্ত রয়েছে। খুব শীঘ্রই অন্যান্য অ্যান্ড্রয়েড নির্মাতাদের ডিভাইসেও এই নতুন মাইগ্রেশন সুবিধা সুবিধা চালু হবে বলে জানিয়েছে গুগল।
ডিবিটেক/বিএমটি । সূত্র: টেকক্রাঞ্চ





