বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে “টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং” নিয়ে আন্তর্জাতিক ওয়েবিনার করেছে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)। ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে এই সেমিনারটি অনুষ্ঠিত হয়।
ওয়েবিনারটিতে ইংরেজি, সমাজকর্ম, আইন, ব্যবসায় শিক্ষা, সিএসই, আইটি, ইইই, ফার্মেসি এবং সিভিল ইঞ্জিনিয়ারিংসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, ইউআইটিএস রিসার্চ সেন্টারের পরিচালক, আইসিটি সেলের অতিরিক্ত পরিচালক এবং বিভিন্ন ইউনিট প্রধানগণ এতে অংশ নিয়ে
২৯ এপ্রিল, বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউআইটিএস জানায়, ২৭ এপ্রিল দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত এই ওয়েবিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন টাইমস হায়ার এডুকেশন – ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংস-এর জেনারেল ম্যানেজার ও সিনিয়র রিজিওনাল ডিরেক্টর (এশিয়া) রিটিন মালহোত্রা। তিনি তার বক্তব্যে THE র্যাঙ্কিং পদ্ধতি এবং একটি বিশ্ববিদ্যালয়ের অবস্থান নির্ধারণে গুরুত্বপূর্ণ সূচকসমূহ নিয়ে বিস্তারিত আলোকপাত করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইটিএস-এর উপাচার্য প্রফেসর ড. মো. আবু হাসান ভূঁইয়া।
এছাড়াও কোষাধ্যক্ষ প্রফেসর ড. সিরাজ উদ্দিন আহমেদ, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান এবং শিক্ষকবৃন্দ সেমিনার অংশগ্রহণ করেন।
আইকিউএসি-এর পরিচালক ইঞ্জিনিয়ার মো. সাফায়েত হোসেনের সঞ্চালনায় ওয়েবিনারে আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে একটি বিশ্ববিদ্যালয়ের অবস্থান উন্নত করতে শিক্ষক-গবেষণার গুরুত্বপূর্ণ ভূমিকা এবং এই উদ্যোগ ইউআইটিএস-এর গবেষণা সংস্কৃতি জোরদার, আন্তর্জাতিক মানোন্নয়ন এবং উচ্চশিক্ষায় গুণগত উৎকর্ষ অর্জনের ওপর আলোকপাত করেন বক্তারা।
ডিবিটেক/এসএইচএস/ইকে