শাহ আমানতে ১৫টি স্মার্টফোন জব্দ

শাহ আমানতে ১৫টি স্মার্টফোন জব্দ
২১ ফেব্রুয়ারি, ২০২৬ ২৩:৪৭  

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস হলে দুবাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসে আসা এক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ১৫টি স্মার্টফোন ও আটক করা হয়েছে। আটক ১৫টি মোবাইল ফোনের মধ্যে ৫টি আইফোন ও ১০টি গুগল পিক্সেল ফোন।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানিয়েছেন, ওই যাত্রীর বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ির পশ্চিম ফরহাদাবাদে। 

তিনি জানান, যাত্রীর কাছ থেকে আটক মোবাইল ফোন ও সিগারেটের  চালান ডিপার্টমেন্টাল মেমোরেন্ডা (ডিএম) মূলে জব্দ করা হয় যা চট্টগ্রাম কাস্টম হাউসের হেফাজতে থাকবে। উদ্ধার করা মোবাইল ফোন থেকে ৪ লাখ ৫০ হাজার টাকা রাজস্ব আহরণ হবে। আর সিগারেট থেকে ৪ লাখ ৪০ হাজার টাকা। আটক যাত্রীকে বিমানবন্দর এনএসআই ও কাস্টমস মৌখিক ভাবে সতর্ক করে ছেড়ে দিয়েছে।

২১ ফেব্রুয়ারি, শনিবার সকাল পৌনে ১০টায় বিজি ১৪৮ এর যাত্রী মোহাম্মদ হোসেন জাহেদ হাবিবের ব্যাগেজে এসব পণ্য পাওয়া যায়। বিমানবন্দর এনএসআই, কাস্টমস ইন্টেলিজেন্স ও বিমানবন্দর কাস্টমস শাখার অভিযানে বিষয়টি ধরা পড়ে। 

ডিবিটেক/বিএন/ইকে