প্রযুক্তি দিয়েই অপব্যবহার রুখতে হবেঃ  তথ্যমন্ত্রী 

প্রযুক্তি দিয়েই অপব্যবহার রুখতে হবেঃ  তথ্যমন্ত্রী 
১৮ ফেব্রুয়ারি, ২০২৬ ১৩:৩৬  

প্রযুক্তি দিয়েই সোশ্যাল মিডিয়ার অপপ্রচার ও এর  অপব্যবহার মোকাবেলা করতে হবে বলে মনে করেন নতুন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। এজন্য গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করোন তিনি।

১৮ ফেব্রুয়ারি খুদবার সচিবালয় নিজ অফিসে প্রবেশের আগে  গণমাধ্যম কর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাবে এমনটাই বলেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

তিনি বলেছেন, দেশে গণমাধ্যমের জন্য ভয়মুক্ত পরিবেশ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, নতুন সরকারের পক্ষ থেকে তিনি এবং প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট সবাই দেশের গণমাধ্যমসংশ্লিষ্ট ব্যক্তিবর্গ—সাংবাদিক, নীতিনির্ধারক, গণমাধ্যম উদ্যোক্তা ও তাদের পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন। তাঁর ভাষ্য, সাম্প্রতিক রাজনৈতিক আন্দোলন ও দীর্ঘ সংগ্রামের পথে গণমাধ্যমের ভূমিকা রাজপথের কর্মীদের চেয়ে কোনো অংশে কম নয়।

তিনি বলেন, “গণমাধ্যমের প্ল্যাটফর্মগুলোও ছিল একেকটি আন্দোলনের ক্ষেত্র। আমরা অন্যান্য সহযোদ্ধাদের যেভাবে মূল্যায়ন করছি, গণমাধ্যমকেও সেভাবেই সম্মান জানানো হবে।”

জহির উদ্দিন স্বপন জানান, বুধবার বিকাল তিনটায় মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে দাপ্তরিক কার্যক্রম শুরু করবেন তিনি। এদিনের সাক্ষাৎ ছিল মূলত সৌজন্য বিনিময়।

ভয়মুক্ত সাংবাদিকতার প্রশ্নে মন্ত্রী বলেন, তিনি নিজেও একজন নির্যাতিত রাজনৈতিক কর্মী হিসেবে ভয়-ভীতির মানসিক চাপ সম্পর্কে অবগত। “গণমাধ্যমের মতো সম্মানিত পেশায় যারা কাজ করেন, তাদের যদি সবসময় নজরদারির মধ্যে থাকতে হয়, তা কাম্য নয়,” উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রীর পরিকল্পনায় গণমাধ্যমের স্বাধীনতা গুরুত্ব পেয়েছে। তাই দেশে ভয়মুক্ত গণমাধ্যম পরিবেশ গড়ে তোলা হবে।

ডিবিটেক/ আইএচ/ইকে